উত্তরবঙ্গ সফরে গিয়ে একের পর এক কর্মসূচি করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পয়লা বৈশাখে কখনও শিলিগুড়ির হাসমি চক, আবার কখনও নাগরাকাটার জনজাতি অধ্যুষিত চা-বলয়ে পদযাত্রায় (Rally) জননেত্রীকে একঝলক দেখতে মানুষের ভিড় উপচে পড়ছে সব জায়গাতেই। 
Sponsored

বুধবার প্রথমে শিলিগুড়িতে (Siliguri) হোটেল হেরিটেজ থেকে হাসমি চক পর্যন্ত দলীয় প্রার্থী গৌতম দেবের সমর্থনে পদযাত্রা করেন মমতা (Mamata Banerjee)। মিছিলে তাঁর ঠিক পাশেই সামনের সারিতে দেখা যায় গৌতম দেবকে। এছাড়াও উপস্থিত ছিলেন রঞ্জন সরকার, শঙ্কর মালাকার এবং রিনা টপ্পো এক্কার মতো নেতৃত্বরা। বিকেল গড়াতেই রাস্তাজুড়ে উপচে পড়া ভিড়, পথজুড়ে স্লোগান আবার কেউ ছুটে এসেছেন একঝলক দেখতে, কেউ বা হাত মেলানোর আশায়। 
Sponsored

এর পর, নাগরাকাটায় মঙ্গলবাড়ি বাজার থেকে চালসা মোড় হয়ে গলাই পর্যন্ত পদযাত্রায় করেন তৃণমূল সুপ্রিমো। এখানে শুধু রাজনৈতিক মিছিল নয়, তা যেন পরিণত হয় জনউৎসবে। ধামসা-মাদলের তালে তালে নাচে মাতেন স্থানীয় শিল্পীরা, আর সেই তালেই পা মেলাতে দেখা যায় মমতাও। বড়দের পাশাপাশি শিশুদের মুখে ‘জয় বাংলা’ স্লোগান শুনে হাসিমুখে আশীর্বাদ করছেন জননেত্রী।
আরও খবর: আমার গাড়ির কাছেও এসেছিল বাহিনী: বিস্ফোরক অভিযোগ মমতা, প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে তল্লাশি নয় কেন!
Sponsored

দুই জায়গাতেই যাত্রাপথে বারবার থেমে কখনও হাত মেলাতে, কখনও বা শুধু হাসিমুখে সাড়া দিতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজনৈতিক প্রচারের মঞ্চ ছাড়িয়ে এই পদযাত্রা হয়ে উঠেছে নীবিড় জনসংযোগের মাধ্যম।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







