জুন মাসের প্রথম দিন থেকেই রাজ্য সরকারের (Government of West Bengal) একাধিক জনমুখী প্রকল্পের বাস্তবায়ন শুরু। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) পূর্ব ঘোষণা মতোই সোমবার থেকেই রাজ্যের সমস্ত ধরনের সরকারি বাসে রাজ্যের মহিলা নাগরিকদের জন্য সম্পূর্ণ নিখরচায় যাতায়াতের পরিষেবা (Free Govt Bus Travel for Women) চালু হল। এই পরিষেবা নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার জন্য পরিবহন দফতরের তরফে ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া হয়েছে।বিনামূল্যে যাতায়াত করতে পেরে খুশি মহিলারা।
আজ থেকে সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াত পরিষেবা চালু
Sponsored

রাজ্য পরিবহণ দফতর জানিয়েছে, সরকারি বাসে যত সংখ্যক মহিলা যাত্রী যাতায়াত করবেন, সেই হিসাব অনুযায়ী রাজ্য সরকার ভাড়ার অর্থ ভর্তুকি হিসেবে প্রদান করবে।মহিলা যাত্রীরা পরিচয় পত্র দেখালে 'জিরো ব্যালেন্স' টিকিট দেওয়া হচ্ছে। রাজ্যের বাসিন্দা হিসেবে স্বীকৃত ১২টি অনুমোদিত পত্রের মধ্যে যেকোনও একটি দেখালেই চলবে। এই প্রকল্প সফলভাবে পরিচালনার জন্য বাস কন্ডাক্টরদের উৎসাহ ভাতা দেওয়া হবে। অফিস টাইমে হাওড়া বাসস্ট্যান্ডে দেখা গেল অন্যান্য দীলের তুলনায় সরকারি বাসে ওঠার ক্ষেত্রে মহিলাদের ভিড় একটু বেশি। একই ছবি বারাসত, ডানলপ, গড়িয়া, সল্টলেকেও।
Sponsored

আজ থেকেই রাজ্যে 'অন্নপূর্ণা যোজনা'র প্রশাসনিক কাজও পুরোদমে শুরু হতে চলেছে। সব পরিকল্পনা ঠিকভাবে এগোলে আগামী ৩ তারিখ থেকে যোগ্য মহিলা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসিক তিন হাজার টাকা করে পাঠাবে সরকার। যদিও বারো পাতার ফর্ম দেখে অনেকেই তা ফিলআপ করার আগ্রহ হারিয়েছেন। জেলায় জেলায় মহিলাদের অভিযোগ, পরিকল্পিতভাবেই নাম কাটার জন্যই এমন ফর্ম করেছে বিজেপি সরকার।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







