সুজিত, উজ্জ্বলদের পরে এবার গ্রেফতার রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পুরনো একটি মামলায় কোচবিহার জেলা পুলিশ (Police) বুধবার কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করে। ফুলবাগানের (Phoolbagan) ফ্ল্যাট থেকে তাঁকে ধরা হয়। পুলিশ সূত্রে খবর, তৃণমূল (TMC) নেতা তথা রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে। এই নিয়ে তৃণমূল সরকারের আমলের চারমন্ত্রী গ্রেফতার হলেন। কেন্দ্রীয় এজেন্সির হাতে তিনি গ্রেফতার হন সুজিত বসু (Sujit Basu)। দিলীপ মণ্ডল, উজ্জ্বল বিশ্বাস গ্রেফতার হন রাজ্য পুলিশের হাতে। এবার তালিকায় উদয়ন (Udayan Guha)। তবে, ঠিক কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে- তা এখনও স্পষ্ট নয়।
Sponsored

পুলিশ সূত্রে খবর, ভোট-পরবর্তী হিংসার মামলাতেই দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ককে গ্রেফতার করা হয়েছে। তবে, সেটা এবারের নয়। ২০২১-এর বিধানসভা এবং ২০২৪-এর লোকসভা নির্বাচনের পরে ভোট-পরবর্তী হিংসায় নাম জড়ায় উদয়নের। সঙ্গে কয়েকটি দুর্নীতি সংক্রান্ত মামলাও রয়েছে। এবার বিধানসভা নির্বাচনে দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে হেরে যাওয়ার পরে কোচবিহার ছেড়ে কলকাতাতেই ছিলেন উদয়ন।
Sponsored

ফুলবাগান থানা সূত্রে খবর, সেখানে নিয়ে যাওয়ার পরে প্রাক্তন মন্ত্রী দাবি করেন, যে মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, তাতে আগাম জামিন নেওয়া রয়েছে। তাঁকে অনৈতিক ভাবে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন উদয়ন। নিয়ম মেনে উদয়নকে আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে কোচবিহারে নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।
Sponsored

উদয়নের গ্রেফতারি প্রসঙ্গে দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায় বলেন, “ওঁর বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। আমাদের কর্মী রতন বর্মণের খুনের মামলা থেকে শুরু করে বীজ মামলা, আবাস যোজনায় কাটমানি নেওয়া থেকে থেকে শুরু করে আরও অনেক মামলা রয়েছে উদয়নের বিরুদ্ধে। ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনএসেছিল। সেখানেও তাঁর নাম প্রথম সারিতে ছিল।” অনেক আগেই উদয়নকে গ্রেফতার করা উচিৎ ছিল বলেই মন্তব্য করেন দিনহাটার বিজেপি বিধায়ক।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







