রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে নতুন করে খাতা খুলেছে মেসিকাণ্ডের। পুলিশের দ্বারস্থ শতদ্রু দত্ত। এবার সেই মামলায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে (Aroop Biswas) দ্বিতীয় তলব বিধাননগর পুলিশের (Bidhannagar Police)। সোমবার তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় তলব করা হয়েছে।
Sponsored

সোমবার প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস পুলিশের তলবে সাড়া দেবেন কি না, জানা যাবে সোমবার। তবে মেসিকাণ্ডে এবার বিধাননগর পুলিশ যে কোনও রেয়াত করছে না, তা তাদের পদক্ষেপেই স্পষ্ট। বৃহস্পতিবার অরূপকে (Aroop Biswas) তলব করা হয়েছিল। শারীরিক অসুস্থতার অজুহাতে ১৪ দিন সময় চেয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। তবে ফের শনিবার তাঁকে তলব পুলিশের।
Sponsored

Sponsored

সম্প্রতি স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পরে শতদ্রু দত্ত দাবি করেছিলেন দাদা অরূপও বেশিদিন পুলিশের জিজ্ঞাসাবাদ বা তদন্ত এড়িয়ে চলতে পারবেন না। শনিবারের তলবে কার্যত সেটাই প্রমাণিত হল। শতদ্রুর অভিযোগের ভিত্তিতে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে পাঁচটি এফআইআর দায়ের করেছে বিধাননগর পুলিশ। তার মধ্যে অন্তত দুটি জামিন অযোগ্য। যদিও অরূপ এখনও আগাম জামিনের কোনও আবেদন করেননি।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







