প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার। বেশ কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিনের সহযোদ্ধার প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu) ও সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim)।
Sponsored

২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত তৎকালীন কলকাতা (Kolkata) উত্তর-পশ্চিম কেন্দ্রের সাংসদ ছিলেন সুধাংশু শীল। পাঁচ বার কলকাতা পুরসভার (KMC) কাউন্সিলর নির্বাচিত হন। ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত ছিলেন মেয়র পারিষদ। জোড়াবাগান বিধানসভা কেন্দ্র থেকে ২০০১ সালে নির্বাচিত হন বর্ষীয়ান এই রাজনীতিক। আসন পুনর্বিন্যাসের কারণে এখন আর নেই সেই কেন্দ্রটি।
Sponsored

২০১০ সালে কলকাতার পুরনির্বাচনে তাঁকে মেয়র পদপ্রার্থী হিসাবে তুলে ধরেছিল বামফ্রন্ট। কিন্তু তিনি হেরে যাওয়ায় বিরোধী নেতা হিসাবে বামেরা প্রাক্তন বিধায়ক রূপা বাগচীকে বেছে নিয়েছিল।
Sponsored

কলকাতা জেলা সিপিএমে ‘মিন্টুদা’ নামেই পরিচিত ছিলেন সুধাংশু (Sudhangshu Seal)। রঘুনাথ কুশারী, রাজদেও গোয়ালা, রঘুনাথ কুশারী, দিলীপ সেনদের সঙ্গেই উচ্চারিত হত তাঁর নাম। দীর্ঘদিনের সহযোদ্ধাকে হারিয়ে শোকপ্রকাশ করেছেন বিমান বসু এবং সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সিপিএমের তরফে জানানো হয়েছে, এদিন দুপুর ২টো থেকে সুধাংশুর মরদেহ বৃন্দাবন স্ট্রিটের দলীয় কার্যালয়ে শায়িত থাকবে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







