প্রয়াত হলেন রাজ্যসভার প্রাক্তন সদস্য তথা প্রখ্যাত সাংবাদিক এইচ কে দুয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বার্ধক্যজনিত বেশ কিছু অসুস্থতা নিয়ে তিনি গত তিন সপ্তাহ ধরে দিল্লির এক হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।
প্রয়াত প্রখ্যাত সাংবাদিক এইচকে দুয়া
Sponsored

ভারতের সাংবাদিকতার জগতে অন্যতম নাম এইচকে দুয়া। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী এবং এইচডি দেবেগৌড়ার মিডিয়া অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন তিনি। ১৯৮৭ সালে হিন্দুস্থান টাইমস পত্রিকার সম্পাদক হিসেবে নিযুক্ত হন। ১৯৯৪ সাল থেকে পরের দু'বছর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপরে আরও বেশ কিছু পত্রিকার সঙ্গে যুক্ত হন তিনি। ১৯৯৮ সালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হন এইচকে দুয়া।
Sponsored

২০০১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের ভূমিকাও পালন করেন তিনি। ২০০৯ সালে রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে রাজ্যসভায় সদস্য হয়ে যোগ দেন। ২০১৫ সাল পর্যন্ত তাকে সংসদের উচ্চকক্ষে বিভিন্ন বিতর্কে অংশ নিতে দেখা গিয়েছে।
Sponsored

তাঁর মৃত্যুতে ভারতীয় সাংবাদিকতা এবং রাজনীতির জগতের এক অধ্যায়ের সমাপ্তি ঘটলো। এদিন তাঁর মৃত্যুর পর কংগ্রেস সাংসদ শশী থারুর থেকে শুরু করে আরও অনেকেই শোক জ্ঞাপন করেছেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







