বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায় কষ্ট পাননি যুবরাজ সিং (Yuvraj Singh)। যেমন ২২গজে চলে তাঁর ব্যাট, তেমনই মাঠের বাইরে জিভ। এহেন যুবরাজের মুখে এবার প্রশংসা বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। তাঁর মতে, এত অল্প বয়সে এমন ব্যাটের গতি ও শটের বৈচিত্র্য খুব কম ক্রিকেটারের মধ্যেই দেখা যায়।
Sponsored

এক সাক্ষাৎকারে (Interview) যুবরাজ বলেন, বৈভবের ব্যাটের গতি অসাধারণ। তাঁর মতে, “বৈভবের (Vaibhav Sooryavanshi) ব্যাট স্পিড আমার থেকেও ভালো। খুব কম ক্রিকেটারের মধ্যেই এমন ব্যাটের গতি দেখেছি।” শুধু পাওয়ার হিটিং নয়, মাঠের চারদিকে শট খেলার দক্ষতাও রয়েছে এই তরুণের। যুবরাজের বিশ্বাস, অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে আরও পরিণত ব্যাটার হয়ে উঠবেন বৈভব।
Sponsored

Sponsored

ভারত অনূর্ধ্ব-১৯ (India U-19) দলের হয়ে ইতিমধ্যেই নজর কাড়ছেন বৈভব। যুবরাজের মতে, ভারতের সিনিয়র দলেও জায়গা করে নেওয়া সময়ের অপেক্ষা মাত্র। যদিও বর্তমানে ভারতের টি-২০ দলে তীব্র প্রতিযোগিতা রয়েছে, তবু নির্বাচকরা সময়মতো সুযোগ দিলে বৈভব বড় মঞ্চেও নিজের ছাপ ফেলবেন বলেই মনে করছেন প্রাক্তন ভারতীয় তারকা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







