অবশেষে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Supplementary voter list) নাম উঠল কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন বিচারপতি সহিদুল্লা মুনসীর। শুক্রবার মধ্যরাতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission)। আর সেই তালিকাতেই নাম উঠেছে প্রাক্তন বিচারপতি ও তাঁর স্ত্রী-পুত্রের। ভোটারদের অ্যাডজুডিকেশন (adjudication) তালিকার নাম যাচাই করছেন কলকাতার হাইকোর্টের বিচারপতিরা। খসড়া তালিকা এবং প্রথম সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ যায় বিচারপতি ও তাঁর পরিবারের। ক্ষুব্ধ বিচারপতি প্রশ্ন তুলেছিলেন ট্রাইবুনালে আবেদন করার পদ্ধতি নিয়েও। আরও পড়ুন: ফের রদবদল কমিশনের! বদলি বিডিও ও এআরও-সহ মোট ৮৩
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠল কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতির
Sponsored

নাম বাদ পড়ার কারণ হিসেবে দেখানো হয়েছিল তাঁর নাম 'নট ফাউন্ড'। কিন্তু বিচারপতি দাবি করেছিলেন, খসড়া তালিকায় তাঁর, তাঁর স্ত্রী ও পুত্রের নাম না থাকায় প্রয়োজনীয় তথ্য পেশ করেছিলেন তাঁরা। একাধিকবার এন্টালি দফতরে গিয়ে তিনি সেই নথি জমা দিয়ে এসেছিলেন। কিন্তু অ্যাডজুডিকেশনের (adjudication) যাচাই প্রক্রিয়ার পরে প্রথম তালিকায় তাঁর নাম না থাকায় প্রশ্ন তোলেন তিনি। ১৯ সদস্যের যে ট্রাইবুনাল গঠিত হয়েছে তা খাতায়-কলমে রয়েছে। কিন্তু বাস্তবে তার অস্তিত্ব নেই বলেও দাবি করেছিলেন বিচারপতি। অবশেষে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকাতে নাম উঠলো তাঁর।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







