প্রয়াত হলেন বর্ষীয়ান ফুটবল কোচ মুরারী শূর(Murari Sur)। সুব্রত ভট্টাচার্য, রহিম নবিদের মত ফুটবলারের কোচ ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর হাত ধরে বহু ফুটবলার উঠে এসেছেন কলকাতা ময়দানে তথা ভারতীয় ফুটবলে। শ্যামনগরে তাঁর নামেই একটি ফুটবল কোচিং ক্যাম্প চালাতেন। তাঁর মৃত্যুতে বাংলার ফুটবল জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Sponsored

দীর্ঘদিন ধরে বয়সজনিত কারণে অসুস্থতার জেরে শয্যাশায়ী থাকার পরে বুধবার ভোরে প্রয়াত হয়েছেন বর্ষীয়ান এই কোচ মুরারি শূর(Murari Sur)। জেলা ফুটবলের তিনি ছিলেন জহুরি। একের পর এক রত্নকে আবিষ্কার করেছেন। ভদ্রেশ্বরের ইউ.এ.সি. ক্লাবে দীর্ঘদিন সুনামের সঙ্গে কোচিং পরিচালনা করে তিনি অসংখ্য প্রতিভাবান ফুটবলার তৈরি করেছেন। তাঁর হাত ধরেই উঠে এসেছেন মোহনবাগান রত্ন সুব্রত ভট্টাচার্য, আলোক মুখার্জী, দুলাল বিশ্বাস, রহিম নবী, ফাল্গুনীর মতো বহু কৃতী ফুটবলার। শুধু খেলোয়াড় নয়, তিনি গড়ে তুলেছিলেন শৃঙ্খলাবোধ, লড়াইয়ের মানসিকতা এবং ফুটবলের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা।
Sponsored

ফুটবল কেরিয়ারে ছিলেন গোলরক্ষক। কিন্তু কোচ হিসাবে তৈরি করেছেন নানা পজিশনের ফুটবলার, যাঁরা গোটা দেশ জুড়ে দাপিয়ে খেলে বেড়িয়েছেন বছরের পর বছর জুড়ে। বেশ কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন, কিন্তু অসক্ত শরীরে ছুটে বেরিয়েছেন নতুন প্রতিভা তুলে আনতে। সাম্মানিক 'দ্রোণাচার্য' খেতাব না পেলেও তাঁকে স্বচ্ছন্দে বাংলার ফুটবলের 'দ্রোণাচার্য' বলা যেতেই পারে। 'মুরারি শুর' আক্ষরিক অর্থেই ছিলেন ফুটবলার তৈরির কারিগর। ২০২২ সালের ২২ শে মার্চ ইস্টবেঙ্গল ক্লাব 'দীপক জ্যোতি' সম্মানে সম্মানিত করেছিলেন এই প্রথিতযশা কোচকে । তাঁর প্রয়াণে শোকের ছায়া ময়দানে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







