বাড়ির খাবার খেয়েই মর্মান্তিক পরিণতি! বিষক্রিয়ার (Food Poisoning) জেরে মৃত্যু হলো চার বছরের এক শিশুকন্যার। একই পরিবারের আরও ছ'জন গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন। গোঘাটের বদনগঞ্জ এলাকার মাজডিহা গ্রামে এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
খাবারে বিষক্রিয়ায় ৪ বছরের শিশুর মৃত্যু! চিকিৎসাধীন পরিবারের ৬ জন
Sponsored

পারিবারিক সূত্রে খবর, গত বৃহস্পতিবার দুপুরে পরিবারের সকলেই বাড়ির খাবার খেয়েছিলেন। খাওয়ার সময় কোনো অস্বাভাবিক কিছু টের না পাওয়া গেলেও, শুক্রবার সকাল থেকে পরিস্থিতি জটিল হতে শুরু করে। পরিবারের সদস্যদের মধ্যে বমি, পেটব্যথা এবং তীব্র শারীরিক অস্বস্তি দেখা দেয়। অবস্থার অবনতি হওয়ায় পরিবারের ছ'জনকেই উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুই শিশু এবং তাদের মাকে উন্নত চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত (Refer) করা হয়। চিকিৎসাধীন থাকাকালীনই শনিবার চার বছরের শিশুকন্যা প্রিয়দর্শিনী সাহানার মৃত্যু হয়। আরও পড়ুন: নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের
Sponsored

বাড়ির সাধারণ খাবারে কীভাবে বিষক্রিয়া হলো, তা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রান্নায় ব্যবহৃত উপকরণে কোনো বিষাক্ত কিছু মিশে গিয়েছিল কি না, কিংবা কোনো রাসায়নিকের বিক্রিয়া ঘটেছে কি না, তা খতিয়ে দেখছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। ইতিমধ্যেই পুলিশ ও স্বাস্থ্য আধিকারিকরা গ্রামের ওই বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







