সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ অর্থ বরাদ্দ নিয়ে ন্যাক্কারজনক মন্তব্য বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul)। শুক্রবার, বিধানসভার বাজেট অধিবেশনে অগ্নিমিত্রা অভিযোগ করেন, “এই সরকার সংখ্যালঘুদের হাতে বন্দুক তুলে দিচ্ছে।” তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দা করেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সরাসরি বলেন, “সংখ্যালঘুরা (Minority) ক্রিমিনাল নয়। স্বাধীনতা আন্দোলনে আমরা প্রাণ দিয়েছি। অথচ আপনারা আমাদের ঘৃণা করেন।” তীব্র রাজনৈতিক সংঘাত তৈরি হয় বিধানসভায়।
আমরা ক্রিমিনাল নই: অগ্নিমিত্রার ন্যাক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ ফিরহাদের, ধিক্কার শাসকদলেরও
Sponsored

বাজেট বিতর্কে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা বলেন, চলতি বাজেটে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা (Madrasa) শিক্ষার জন্য বরাদ্দ প্রায় ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর পরেই অত্যন্ত বিতর্কিত প্রশ্ন তুলে বিজেপি বিধায়ক বলেন, “সংখ্যালঘুউন্নয়ন ও মাদ্রাস শিক্ষায় বাজেটে বরাদ্দ ১০ শতাংশ বেড়েছে। তা সত্যিই শিক্ষায় নাকি অনুপ্রবেশকারীদের বাঁচাতে?” অগ্নিমিত্রার অভিযোগ, “মাদ্রাসা পড়ার পরে কেন ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে না কেউ? কেউ কেউ কেন ক্রিমিনাল হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে?” এই মন্তব্যে তীব্র প্রতিবাদ করেন শাসক শিবিরের বিধায়করা।
Sponsored

ফিরহাদ হাকিম (Firhad Hakim) তোপ দেগে বলেন, “সংখ্যালঘুরা ক্রিমিনাল নয়। স্বাধীনতা আন্দোলনে আমরা প্রাণ দিয়েছি। অথচ আপনারা আমাদের ঘৃণা করেন।” তাঁর এই বক্তব্যের পর উত্তেজনার পারদ আরও বাড়ে। ফিরহাদ বারবার বলেন, “আমরা ক্রিমিনাল নই।”
Sponsored

সংখ্যালঘুদের ‘ক্রিমিনাল’ হিসেবে চিহ্নিত করার বিরুদ্ধে তীব্র আপত্তি জানান ফিরহাদ। আবেগ রূদ্ধ কণ্ঠে তিনি বলেন, “স্বাধীনতা আন্দোলনে বহু সংখ্যালঘু মানুষ প্রাণ দিয়েছেন। আমরা ক্রিমিনাল নই। এপিজে আব্দুল কালাম আজাদ ক্রিমিনাল? কাজি নজরুল ইসলাম ক্রিমিনাল? আপনাদের ধিক্কার। আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনাদের ধিক্কার। লজ্জা করে না।” একই সঙ্গে তিনি 'সারে যাঁহা সে আচ্ছা...' সুর তুলে বলেন, এই দেশ সকলের, কোনও একটি সম্প্রদায়ের নয়।
আরও খবর: হাতে শ্রমিকদের রক্তের দাগ! মেঘালয়ে খনি-বিস্ফোরণে NPP সরকারকে নিশানা অভিষেকের
Sponsored

শাসক-বিরোধী চিৎকার-স্লোগানে তীব্র উত্তেজনা ছড়ায় বিধানসভায়। অধ্যক্ষ একাধিকবার সদস্যদের শান্ত থাকার আবেদন জানান। অগ্নিমিত্রার উদ্দেশে বলেন, “এমন কোনও শব্দ বলবেন না, যাতে অন্য কেউ আঘাত পান।” সংখ্যালঘু-অপরাধী নিয়ে অগ্নিমিত্রার বক্তব্য বিধানসভার রেকর্ড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন স্পিকার। বিজেপি বিধায়কে এই ন্যাক্কারজনক বক্তব্যের তীব্র নিন্দা করেছে শাসকদল।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







