দক্ষিণ চব্বিশ পরগনার (South 24 Parganas) আলিপুরে জেলা পরিষদ ভবনের (The Alipore Zilla Parishad ) একাধিক তলে অগ্নিকাণ্ড। সকাল ৯:৫০ মিনিট নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। দৃশ্যমানতা কার্যত শূন্য। তিনটে ফ্লোর পুরোপুরি কালো ধোঁয়ায় রেখে গিয়েছে। এসি থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান। আলিপুর কোর্ট লাগোয়া জেলা পরিষদের অফিসে এই মুহূর্তে হোস পাইপের মাধ্যমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা হচ্ছে। উপরের দিকের বেশ কয়েকটি ফ্লোরের কাচ ভেঙে ফেলা হচ্ছে। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আপাতত হতাহতের কোনও খবর মেলেনি। বহু নথি পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
আলিপুরের সরকারি অফিসে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ
Sponsored

সময় যত গড়াচ্ছে ততই আগুনের তীব্রতা বাড়ছে। আট তলা বহুতলের দোতলা থেকে ছাদ পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই জেলা পরিষদ অফিসের বিভিন্ন তল থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। একাধিক এসি ডাক্ট ভেঙে পড়েছে। পার্শ্ববর্তী রেজিস্ট্রার অফিসে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







