বুধবারের ব্যস্ত সকালে শহর কলকাতায় অগ্নিকাণ্ড। বিবি গাঙ্গুলি স্ট্রিটে একাধিক আসবাবের দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে (fire breaks out in BB Ganguly Street area) । ঘনজনবসতিপূর্ণ এলাকা ঢেকেছে কালো ধোঁয়ায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দশটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। কিন্তু উত্তুরে হাওয়ায় পাশের বহুতলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা এলাকাবাসীর। হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত মেলেনি। আগুন নিয়ন্ত্রণ করতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। আগুন ছড়ানোর আশঙ্কায় দ্রুত পার্শ্ববর্তী দোকান থেকে প্লাইউড ও কাঠের জিনিস সরিয়ে নিয়ে যাওয়া হয়।
বিবি গাঙ্গুলি স্ট্রিটে আসবাবের দোকানে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ
Sponsored

পুলিশ সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের কারণে বিবি গাঙ্গুলি স্ট্রিট সংলগ্ন রাস্তায় যান চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয়। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। ঘণ্টা দুয়েকের প্রচেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







