বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে ছিল না। প্রচারে বিরোধীদের হুমকির অভিযোগে এবার অভিযোগ দায়ের হল বিধাননগর সাইবার ক্রাইম থানায় (cyber crime police station)। নির্বাচনের আগে বিরোধী কর্মীদের বিরুদ্ধে হিংসায় প্ররোচনার (provocation) অভিযোগে দায়ের হল এফআইআর (FIR)।
প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে
Sponsored

বাগুইআটির বাসিন্দা রাজিব সরকার নামে এক ব্যক্তি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন শুক্রবার। অভিযোগে জানানো হয়েছে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ (TMC MP) বিভিন্ন নির্বাচনী প্রচার থেকে হুমকিমূলক কথা বলেছেন। ২৭ এপ্রিল থেকে ৩ মে অর্থাৎ নির্বাচনের ফলাফল প্রকাশের আগের দিনের মধ্যে বিভিন্ন সময়ে তিনি এই হুমকি দিয়েছেন। মূলত মহেশতলা, আরামবাগ, হরিণঘাটা ও নন্দীগ্রামের প্রচার থেকেই এই ধরনের কথা বলেছেন তিনি, বলে অভিযোগ করা হয়।
Sponsored

সেই সঙ্গে এমন কথা বলেছেন যাতে হিংসা ছড়ানো সম্ভব। জনগণের মধ্যে একতা নষ্ট হওয়া ও জনজীবনের স্থিরতা নষ্ট হওয়ার অভিযোগ তোলা হয়েছে। সেই সব প্রচারের ভিডিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিজস্ব সোশ্যাল মিডিয়া পেজেও তোলা হয়েছে বলে অভিযোগ।
Sponsored

Sponsored

শুক্রবার অভিযোগ দায়ের হওয়ার পরে দ্রুত পদক্ষেপ নেয় সাইবার ক্রাইম থানা। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১৯২, ১৯৬, ৩৫১(২), ৩৫৩ (১)(গ), ১২৩(২) ও ১২৫ ধারায় মামলা রুজু হয়। এর মধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







