পশ্চিম এশিয়ায় সংকটের প্রভাব পড়েছে খেলাধুলাতেও। দুবাইতেও হামলা হচ্ছে। এর জেরে মরুদেশে অনিশ্চিতয়ার মুখে ফাইনালিসিমা(Finalissima) ।দুবাইতে ফাইনালিসিমা ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার(Argentina vs Spain )। ফাইনালিসিমার এই ম্যাচটি যৌথভাবে আয়োজন করে উয়েফা এবং কনমেবলের। তবে ম্যাচ স্থগিত রাখা হবে কি না, ভেন্যু পরিবর্তন হবে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। পরিস্থিতির ওপর নজর রাখছেন আয়োজকরা।
Sponsored

গত ফুটবল বিশ্বকাপের আয়োজক ছিল কাতার। দারুন আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছিল কাতার। এ বারের ফাইনালিসিমা(Finalissima) আয়োজনের দায়িত্বও কাতারকে দিয়েছিল ফিফা। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই ম্যাচ নিয়ে নিশ্চয়তা দিতে পারেননি ম্যাচের মূল আয়োজক উয়েফা এবং কনমেবল। এই ম্যাচের বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে স্পেনের তরুণ তুর্কি লামিন ইয়ামাল এবং আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির দ্বৈরথ।
Sponsored

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ফুটবলার এবং ফুটবলপ্রেমীদের নিরাপত্তাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাহরিন ফুটবল অ্যাসোসিয়েশন সমস্ত ম্যাচ স্থগিত করেছে এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন তাদের চ্যাম্পিয়ন্স লিগ এলিট ফিক্সচার, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু কোয়ার্টার ফাইনাল এবং চ্যালেঞ্জ লিগের ম্যাচগুলি স্থগিত করেছে।
Sponsored

এদিকে দুবাইতে আটকে আছেন পিভি সিন্ধু। তাঁর সম্ভবত অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে খেলা হবে না। ৩ মার্চ থেকে শুরু হবে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ। ঐতিহ্যশালী এই টুর্নামেন্ট খেলতে দুবাই হয়ে বার্মিংহ্যামে যাওয়ার কথা সিন্ধুর। একান্ত সিন্ধু যেতে পারলে ভারতের প্রতিনিধি হবেন লক্ষ সেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







