কলকাতা ২৯°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামরাজ্য

তৃণমূল সাংসদ মিতালীর উপর প্রাণঘাতী হামলা! কাঠগড়ায় বিজেপি

তৃণমূল সাংসদ মিতালীর উপর প্রাণঘাতী হামলা! কাঠগড়ায় বিজেপি

আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগের (Mitali Bag) উপর প্রাণঘাতী হামলার অভিযোগ। সোমবার সকালে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায় যোগ যাওয়ার পথে হুগলির (Hooghli) গোঘাটে তাঁর গাড়ির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। গাড়ির ভিতর থেকেই স্যোশাল মিডিয়া লাইভ করে আক্রান্ত হওয়ার কথা জানান তৃণমূল সাংসদ (Mitali Bag)। তাঁর অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গাড়ির কাচ ভাঙচুর করে। তাঁর সারা দেহে কাচ বিঁধে গিয়েছে। তাঁকে আরামবাগ মেডিক্যালে ভর্তি করা হয়।

Sponsored

Sranchi In Article

নিজের স্যোশাল মিডিয়া পেজে লাইভ করে মিতালি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার জন্য গাড়িতে আরামবাগের উদ্দেশে রওনা হয়েছিলেন। অভিযোগ, গোঘাটে তাঁর গাড়ির উপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তীব্র ক্ষোভ প্রকাশ করে তৃণমূল সাংসদ বলেন, “দেখুন কী ভাবে বিজেপির দুষ্কৃতীরা গাড়িটা ভাঙচুর করেছেন। এখনও ভোট শুরু হয়নি। দেখুন এক জন মহিলার কী ভাবে কণ্ঠরোধ করা হচ্ছে।“

Sponsored

Merlin In Article

মিতালির দাবি, তাঁর গাড়িতে কাচের টুকরো ছড়িয়ে। গায়ে কাচের টুকরো বিঁধে গিয়েছে বলেও অভিযোগ। তৃণমূল সাংসদের অভিযোগ, যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের কার্যালয় হয়েছে, সেখানেই গাড়ি দাঁড় করিয়ে লাঠি, বন্দুক নিয়ে হামলা চালানো হয়। কর্মী সমর্কথকদের উদ্দেশ্যে মিতালির বার্তা, “গোঘাট, আরামবাগের মানুষকে বলব, আপনারা দেখতে পাচ্ছেন, কী ভাবে কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। যে ভাবে মহিলাদের নির্যাতন করা হচ্ছে, মা-বোনেদের অনুরোধ আপনারা একজোট হয়ে ব্যালটে ভোট দিয়ে প্রমাণ করুন যে, মা-মাটি-মানুষের দল পিছোতে জানে না। তৃণমূল হার মানতে জানে না।“

Sponsored

Camelia In Article

নির্বাচন কমিশনকে নিশানা করে আরামবাগের সাংসদ বলেন, “নির্বাচন কমিশন, তুমি আরামবাগে এসে বলে গিয়েছ তৃণমূলের সমস্ত নেতা-কর্মীকে ধরে ধরে গ্রেফতার করতে হবে। নির্বাচন কমিশন, এর দায় তোমাকে নিতে হবে। আমার গোটা শরীরে কাচ ফুটে ভর্তি হয়ে রয়েছে। এ ভাবে গোঘাট, আরামবাগের কণ্ঠরোধ করতে চাইছে।“ নিজের লাইভে স্ট্রিমিং-এ মিতালি অভিযোগ করেন, “আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল।“

Sponsored

Techno India In Article

সরাসরি কমিশনকে নিশানা করে মিতালি বলেন, “নির্বাচন কমিশন তুমি কি দেখতে পাচ্ছ, কী ভাবে এক জন মহিলার উপর নির্যাতন করা হল। নির্বাচন কমিশন তোমাদের এর জবাবদিহি করতে হবে।“

Sponsored

Shyam Sundar In Article

যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষ পাল্টা অভিযোগ, প্রচারের সময় তৃণমূলই তাঁদের উপর হামলা চালিয়েছে। এদিকে কমিশন সূত্রে খবর, ঘটনায় এফআইআর দায়ের করে ৫ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সিইও মনোজকুমার আগরওয়াল।

Sponsored

Probe In Article

-

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →