ভোট পরবর্তী হিংসায় দফায় দফায় উত্তেজনা বাড়ছে উত্তর ২৪ পরগনার ফলতায়। অভিযোগ ওঠে ২৯ তারিখ ভোটের দিন ইভিএমে (EVM) টেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠেছিল। বেশ কয়েকটি বুথে গ্রামবাসীদের তরফ থেকে কমিশনের (Election Commission) কাছে পুনর্নির্বাচনের প্রস্তাবও পাঠানো হয়েছিল। কিন্তু শনিবার রাজ্যের দুই জায়গা মগরাহাট ও ডায়মন্ড হারবার দক্ষিণে ভোট গ্রহণ চললেও ফলতায় তা হচ্ছে না। যা নিয়ে শনিবার সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
দফায় দফায় উত্তেজনা বাড়ছে ফলতায়! পুনর্নির্বাচন চেয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
Sponsored

গ্রামবাসীদের একাংশের তরফে দাবি করা হচ্ছে, ভোট গণনার আগে লোকজনকে ভয় দেখানো হচ্ছে। ইসরাফিল চোকদার ও সুজাউদ্দিন শেখ নামে দু' জনের নামে অভিযোগ তুলে সরব হয়েছেন গ্রামবাসীরা। তাঁদের দাবি তৃণমূল ঘনিষ্ঠ এই দুই লোকাল নেতা বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে মানুষদের। ইতিমধ্যেই কমিশনের তরফে এই দুই তৃণমূলকর্মীকে গ্রেফতারের নোটিশ জারি করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রে খবর, ফলতা নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পারে কমিশন। শনিবার এই কেন্দ্রের কোনও বুথে রিপোল হয়নি। রবিবার বা গণনার পরেও এই কেন্দ্রের সংশ্লিষ্ট বুথগুলিতে রিপোল হতে পারে বলে কমিশনের একটি সূত্রে খবর। আরও পড়ুন: অভিষেকের মানবিক উদ্যোগে চোখের আলো ফিরে পেল আলিফা-রায়না!
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







