গোয়াল ঘরে থাকার ভিডিও বানিয়ে আমাদের বদনাম করা হয়েছিল। সেই ভয়েই আমার মা আত্মহত্যার পথ বেছে নেয়। আমি জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) গ্রেফতারির দাবি জানাচ্ছি। পাণ্ডবেশ্বরে মহিলার মৃত্যু প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ করলেন ছেলে দেব সূত্রধর। পরিবারের অভিযোগ পাকা ঘর থাকা সত্ত্বেও রাজ্য সরকারকে বদনাম করতে সুন্দরা সূত্রধর নামে ওই মহিলাকে গোয়ালঘরে ভুয়ো ভিডিও তৈরি করেন বিজেপি (BJP) নেতা জিতেন্দ্র। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) ওই ভিডিও ভাইরাল হয়। এর পরেই শনিবার, মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। মৃতার পুত্রের অভিযোগ, জিতেন্দ্র ভুয়ো ভিডিও-র জেরেই তাঁর মা আত্মহত্যা করেছেন।
ভুয়ো ভিডিও তুলে বদনাম করে বিজেপি নেতা জিতেন্দ্র! বিস্ফোরক অভিযোগ পাণ্ডবেশ্বরের মৃতার পুত্রের
Sponsored

পাণ্ডবেশ্বরেরর বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের হুচুকডাঙ্গা এলাকার বাসিন্দা বছর চল্লিশের সুন্দরা সূত্রধর। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় (ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি (‘বিশ্ব বাংলা সংবাদ’)। সেই ভিডিওতে দেখা যায় সুন্দরা সূত্রধরকে সামনে রেখে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) বলছেন, ‘বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পাননি সুন্দরা।“ তার পরের দিন শুক্রবার তৃণমূলের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করে দেখানো হয়, ওই মহিলার পাকা বাড়ি রয়েছে। ভিডিওতে সুন্দরা স্বীকার করেন, তাঁর পাকা বাড়ি রয়েছে। কিন্তু তিনি জানতেন না, জিতেন্দ্র কোনও দলের হয়ে বা কী উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছেন।
Sponsored

শনিবার সকালে সুন্দরার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘর থেকে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। সুন্দরার ছেলে দেব সূত্রধরের অভিযোগ, "আমার মায়ের মৃত্যুর কারণ জিতেন্দ্র তিওয়ারি। আমাদের একটা বাড়ি রয়েছে। তারপরেও ভিডিও বানিয়ে বদনাম করার চেষ্টা করেছিল জিতেন্দ্র। সেই জন্যই আমার মায়ের মৃত্যু হল। আমি জিতেন্দ্র তিওয়ারির গ্রেফতারি চাইছি।"
Sponsored

পরিবারের পাশে দাঁড়ান পাণ্ডবেশ্বর তৃণমূল (TMC) বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, "আমি শোকাহত। এর বিচার চাইছি। সব রকম ভাবেই পরিবারের পাশে আছি।"
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







