"যে দিন বাংলার নির্বাচন শেষ হবে, পরের দিনই রান্নার গ্যাস ২০০০ টাকা আর পেট্রল-ডিজেল ২০০ টাকা করে দেবে মোদি সরকার। এরা শুধু অপেক্ষা করছে রাজ্যের ভোট শেষ হওয়ার।"- শুক্রবার, দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে গিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, “আগামী ১ বছর রান্নার গ্যাস (Gas Price), পেট্রোল ও ডিজেলের দাম বাড়বে না- এটা প্রধানমন্ত্রী থেকে বিজেপি (BJP) নেতারা সাংবাদিক বৈঠক করে ঘোষণা করুন- আমরা বাংলার নির্বাচন থেকে তৃণমূল প্রার্থী তুলে নেব।“ 
Sponsored

অতীতেও দেখা গিয়েছে, নির্বাচনের পরেই পেট্রোপণ্যের দাম বাড়িয়েছে মোদি সরকার। সেই কথা মনে করিয়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, যে দিন বাংলার নির্বাচন শেষ হবে, পরের দিনই রান্নার গ্যাস ২,০০০ টাকা আর পেট্রল-ডিজেল ২০০ টাকা করে দেবে মোদি সরকার। এরা শুধু অপেক্ষা করছে রাজ্যের ভোট শেষ হওয়ার। এই হচ্ছে বিজেপি।
Sponsored

মোদি সরকারকে নিশানা করে অভিষেক চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “আগামী ১ বছর রান্নার গ্যাস (Gas Price), পেট্রল ও ডিজেলের দাম বাড়বে না- এটা সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতারা ঘোষণা করুন- আমরা তৃণমূল প্রার্থী তুলে নেব।“
Sponsored

দলীয় প্রার্থীদের প্রচারে তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান বা ‘রিপোর্ট কার্ড’ পেশ করেন তৃণমূলের সেনাপতি। কেন্দ্রকে তুলোধোনা করে অভিষেক বলেন, “এই জনবিরোধী সরকার সাধারণ মানুষের প্রাপ্য টাকা আটকে রেখেছে। আর যখন আমরা মানুষের হক নিয়ে কথা বলতে যাই, তখন আমাদের চুলের মুঠি ধরে বের করে দেওয়া হয়।”
Sponsored

নির্বাচনী সভার মঞ্চ থেকে বিজেপিকে শূন্য করার ডাক দেন অভিষেক। বলেন, ”পাপের ঘড়া পূর্ণ, এবার BJP হবে শূন্য। মানুষের চোখের জল বৃথা যায় না। এদের কোনও বুথে জায়গা দেবেন না। পদ্ম ফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে কেউটে সাপ।”
আরও খবর: বাংলায় উৎপাদিত গ্যাস বাইরে পাঠানো যাবে না: বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রকে বার্তা মুখ্যমন্ত্রীর
Sponsored

মোদির গ্যারান্টিকে তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, ”মোদিজির গ্যারান্টি! এই গ্যারান্টি দেবে কে? থাকেই তো না বাংলায়। কোনও সুযোগ সুবিধা করে দিয়েছে মোদি সরকার? যা কথা বলে সব মিথ্যে। সকাল থেকে রাত অবধি মিথ্যে মিথ্যে মিথ্যে। মানুষকে বলব, আমাদের যেমন লাইনে দাঁড় করিয়েছে, তেমনই আবার লাইনে দাঁড়িয়ে ওদের উপযুক্ত জবাব দেবেন।” 
Sponsored

বিজেপিকে নিশানা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ”বিজেপি বলছে ৩০০০ টাকা করে নাকি বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার দেবে। বিজেপির মুরোদ থাকলে ১৫টা বিজেপি শাসিত রাজ্যে ১৫০০ টাকা করে দিয়ে দেখাক, দিলে আবারও বলছি রাজনীতি ছেড়ে দেব। এরা দেয় না, নেয়। রান্নার গ্যাস থেকে টাকা তোলে। যেই টাকা ওরা নিচ্ছে, সেই টাকাই ফিরিয়ে দিচ্ছে দিদি।”
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







