কলকাতা ৩০°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামরাজ্য

‘বাংলার যুবসাথী’-তে নাম নথিভুক্তিকরণে যুব প্রজন্মের উৎসাহ তুঙ্গে

‘বাংলার যুবসাথী’-তে নাম নথিভুক্তিকরণে যুব প্রজন্মের উৎসাহ তুঙ্গে

‘বাংলার যুবসাথী’-র (Yuba Sathi) জন্য নাম নথিভুক্তিকরণ করতে দ্বিতীয় দিনেও যুব প্রজন্মের উৎসাহ চোখে পড়ার মতো। প্রথম দেড় দিনের মধ্যেই মোট আবেদনকারীর সংখ্যা পৌঁছে গেল ৬ লক্ষ ৫৫ হাজার ৮৯৩-এ। সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত আরও ৯১ হাজার ৫৮৭ জন আবেদন জমা দেন বলে সরকারি (Government) সূত্রে খবর। 

Sponsored

Sranchi In Article

জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মোট আবেদনের নিরিখে শীর্ষে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ (Murshidbad) জেলা। দেড় দিনে সেখানে আবেদন জমা পড়েছে ৭৭ হাজার ৭৯০টি। দক্ষিণ ২৪ পরগনায় আবেদন সংখ্যা ৪৯ হাজার ৪৪৯। তার পরেই রয়েছে বাঁকুড়া (৪৮,১২২) ও পুরুলিয়া (৪৬,৯৪৫)। উত্তর ২৪ পরগনায় ৪৪ হাজার ৩২৬ জন ইতিমধ্যেই আবেদন করেছেন। হুগলিতে (Hooghli) আবেদন পড়েছে ৩৬ হাজার ৫৪১টি।

Sponsored

Merlin In Article

পূর্ব বর্ধমানে (East Bardhawan) আবেদন জমা পড়েছে ৩৪ হাজার ৫০৬টি এবং পশ্চিম মেদিনীপুরে ৩৩ হাজার ২৯৬টি। হাওড়ায় ৩২ হাজার ৪২, নদিয়ায় ৩০ হাজার ৩৭৯টি আবেদন জমা পড়েছে। পূর্ব মেদিনীপুরে আবেদন ২৮ হাজার ২৮৫। কোচবিহার (২৩,১৩৫), উত্তর দিনাজপুর (২৩,১৩২) ও জলপাইগুড়ি (২৩,০২৩)—এই তিন জেলাতেও আবেদন ২৩ হাজারের কাছাকাছি। বীরভূমে ২২ হাজার ৭৯৫ এবং পশ্চিম বর্ধমানে ২০ হাজার ৮০৬ জন নাম নথিভুক্ত করেছেন।

Sponsored

Camelia In Article

দক্ষিণ দিনাজপুরে মোট আবেদন ১৭ হাজার ৭৩৮। কলকাতায় (Kolkata) আবেদন ১৫ হাজার ৭৮০। মালদহে ১৩ হাজার ৮০৫ এবং আলিপুরদুয়ারে ১১ হাজার ৪৭৯ জন আবেদন করেছেন। ঝাড়গ্রামে আবেদন সংখ্যা ১০ হাজার ৮৮৬। পাহাড়ি জেলাগুলির মধ্যে দার্জিলিংয়ে ৮ হাজার ৯১৯টি আবেদন জমা পড়েছে। সবচেয়ে কম ‘বাংলার যুবসাথী’-র (Yuba Sathi) আবেদন জমা পড়েছে কালিম্পং জেলায়- মাত্র ২ হাজার ৭১৪টি।
আরও খবরযুবসাথীসহ তিন প্রকল্পে প্রথম দিনেই রেকর্ড নথিভুক্তি, চালু অনলাইন আবেদনের পোর্টালও

Sponsored

Techno India In Article

সোমবার দুপুর ১২টা পর্যন্ত নতুন আবেদনের নিরিখেও শীর্ষে মুর্শিদাবাদ। ওই জেলায় এ দিন সকাল পর্যন্ত ৯,১০৫টি নতুন আবেদন জমা পড়েছে। পুরুলিয়ায় ৮,২৩১ এবং বাঁকুড়ায় ৭,৫৫৫টি নতুন আবেদন হয়েছে। উত্তর ২৪ পরগনায় ৬,৬৩৩, দক্ষিণ ২৪ পরগনায় ৫,০১০, হুগলিতে ৫,৭৪৩ এবং পূর্ব মেদিনীপুরে ৫,৭৪১টি নতুন আবেদন জমা পড়েছে।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →