বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire) তালিকায় নাম তুলেছেন তিনি। তাঁর সম্পদের পরিমাণ এক লক্ষ কোটি ডলারের গণ্ডি পেরিয়েছে। মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের (SpaceX) বিপুল সাফল্য এবং শেয়ার বাজারে সংস্থাটির মূল্যবৃদ্ধির জেরেই তাঁর সম্পদের অঙ্ক এই নজির গড়েছে। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় এক লক্ষ এগারো হাজার কোটি ডলার। এর ফলে গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ (Larry Page) ও সের্গেই ব্রিন (Sergey Brin), অ্যামাজনের জেফ বেজোস কিংবা বিলাসপণ্যের ব্যবসায়ী বার্নার্ড আর্নল্ট সকলকেই পিছনে ফেলে দিয়েছেন তিনি।
লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক
Sponsored

আরও পড়ুন : ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার
Sponsored

তবে ইলন মাস্কের এই জায়গায় পৌঁছনোর গল্পটা একদিনে তৈরি হয়নি। ২০২০ সালের শুরুতে বিশ্বের ধনীতমদের তালিকায় তিনি এতটা উপরে ছিলেন না, সম্পদের পরিমাণও ছিল অনেক কম। তারপর ধীরে ধীরে টেসলা (Tesla) আর স্পেসএক্সের (SpaceX) ব্যবসা যত বেড়েছে, ততই বেড়েছে তাঁর সম্পদের অঙ্ক। মাঝেমধ্যে শেয়ার বাজারে বড় ধাক্কা, প্রযুক্তি ক্ষেত্রে মন্দা কিংবা নানা বিতর্কের কারণে তাঁর সম্পদ অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু প্রতিবারই সেই ধাক্কা সামলে আবার ঘুরে দাঁড়িয়েছেন তিনি। তবে একটা বিষয় মনে রাখা দরকার, মাস্কের এই বিপুল সম্পদের বেশিরভাগটাই নগদ টাকা নয়। টেসলা ও স্পেসএক্সে তাঁর যে বড় অংশীদারিত্ব রয়েছে, মূলত সেখান থেকেই তাঁর সম্পদের হিসেব তৈরি হয়। আর সেই কারণেই প্রযুক্তি দুনিয়ার এই উদ্যোক্তাই এখন বিশ্বের ধনীতমদের তালিকায় সবার উপরে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







