পূর্ণাঙ্গ ভোটার তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশ শনিবার প্রকাশিত হওয়ায় পরে গোটা রাজ্যের মানুষ নিজেদের নাম ভোটার তালিকায় নিশ্চিত করার প্রয়াস শুরু করেছেন। সকাল থেকে একাধিকবার সেই পূর্ণাঙ্গ তালিকা কমিশনের (Election Commission) ওয়েবসাইটে প্রকাশ করার চেষ্টা করলেও বিকাল পর্যন্ত সেই কাজ অসম্পূর্ণ। তবে নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (Manoj Agarwal, CEO) সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন খসড়া ভোটার তালিকা (draft voter list) প্রকাশের পরে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের সময় নতুন করে ৩ লক্ষ ৭৫ হাজার মানুষের নাম বাদ (deleted) পড়েছে। এখনও ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ ভোটারের নাম অ্যাডজুডিকেশন-এর (adjudication) তালিকায় রয়েছে। যাঁদের নাম বাদ পড়েছে তাঁরা এখনও ফর্ম-৬ জমা করতে পারবেন।
এখনও ৬০ লক্ষের বেশি অ্যাডজুডিকেশন: ডিলিটেড ভোটাদের আবার আবেদন করার সুযোগ
Sponsored

বাংলায় এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার সময় বাংলার ভোটার তালিকায় নাম ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন। ২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকা (final voter list) প্রকাশের পরে তালিকায় রয়েছেন ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন। বিভিন্ন ফর্মের মাধ্যমে নাম যুক্ত (addition) হল ১ লক্ষ ৮৮ হাজার ৭০৭ ভোটার। সব মিলিয়ে বাদ পড়ল ৬১ লক্ষ ৭৮ হাজার ২৪৫ ভোটারের নাম।
Sponsored

২৮ ফেব্রুয়ারি কমিশন প্রকাশিত তালিকা অনুযায়ী
পূর্ণাঙ্গ ভোটার তালিকায় নাম - ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন
খসড়া তালিকায় নাম ছিল - ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জন
দুই ধাপে মোট বাদ পড়ল - ৬১ লক্ষ ৭৮ হাজার ২৪৫ জন
অ্যাডজুডিকেশন তালিকায় - ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন
সর্বশেষ ধাপে বাদ পড়ল - ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জন
যুক্ত হল - ১ লক্ষ ৮৮ হাজার ৭০৭ জন
Sponsored

নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠকে জানিয়েছে শনিবারের তালিকা প্রকাশের পরে প্রতিদিন যেমন যেমন অ্যাডজুডিকেশনের (adjudication) আওতায় থাকা ভোটারদের সমস্যার সমাধান হবে তেমনই নাম উঠবে ভোটার তালিকায়। ফলে প্রতিদিনই এই তালিকা পরিবর্তন হওয়ার সম্ভাবনা। বর্তমানে রাজ্যের এসআইআর প্রক্রিয়ার জন্য ৫০১ জন বিচার বিভাগীয় আধিকারিক (Judicial Officers) কাজ করছেন, লজিকাল ডিসক্রিপেন্সি (logical discrepancy) সমস্যার সমাধানের।
Sponsored

অন্যদিকে নির্বাচন কমিশনের পুরোনো নিয়ম অনুসারে নাম বাদ পড়া ৬১ লক্ষের বেশি মানুষ আবার ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন (appeal) করতে পারবেন। তাঁদের আবেদনের প্রক্রিয়া ভোট ঘোষণার পরে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের দিন পর্যন্ত চলবে। সেক্ষেত্রে প্রতিদিন লজিকাল ডিসক্রিপেন্সি সমস্যার সমাধান যেভাবে হবে, তাতে নাম বাদ পড়া ভোটাররাও একই পদ্ধতিতে ফের আবেদনও করতে পারবেন।
Sponsored

Sponsored

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এদিন স্পষ্ট জানান, রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন তিনি বা কমিশন কোনও ধরনের অসুবিধার সম্মুখীন হয়নি। গোটা প্রক্রিয়ায় সব স্তরের সহযোগিতা পেয়েছে কমিশন। সেই সঙ্গে জানান, যেখানে এখনও তালিকায় ভুল বা অন্যান্য অসঙ্গতি রয়েছে, সেই সব ক্ষেত্রে যাচাইয়ের কাজও চালাবে কমিশন। সেক্ষেত্রে যে ব্যক্তিদের জীবিত হওয়া সত্ত্বেও মৃত বলে তালিকায় নাম এসেছে, সেগুলিও পর্যালোচনার সুযোগ রয়েছে। কমিশন সেই সব ব্যক্তিদের আবেদন খতিয়ে দেখবে। বিরাট প্রক্রিয়ায় কাজ করতে গিয়ে এমন ভুল হওয়া স্বাভাবিক বলেও জানান মনোজ আগরওয়াল। যদিও সেক্ষেত্রে ইচ্ছাকৃত ভুলে আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথাও জানানো হয়।
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







