সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার নিরাপত্তা ব্যবস্থাতেও বড়সড় বদলের ইঙ্গিত। সূত্রের খবর বিভিন্ন জেলায় ডিএমদের চিঠি পাঠিয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে জামিন বা প্যারোলে জেলের বাইরে থাকা, কিংবা ফৌজদারি মামলায় অভিযুক্ত ও অপরাধমূলক অতীত রয়েছে - এমন ব্যক্তিদের নিরাপত্তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য রাজ্য পুলিশের নোডাল অফিসারকে নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।
ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!
Sponsored

রাজ্যের সমস্ত জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের গত ২ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে পাঠানো নির্দেশিকায় জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় যাঁরা নিরাপত্তা পাচ্ছেন, বিধানসভা ভিত্তিক তাঁদের তালিকা তৈরি করতে হবে। পাশাপাশি অভিযুক্ত বা অপরাধমূলক অতীত রয়েছে এমন ব্যক্তিদের নিরাপত্তাও তুলে নিতে হবে। কমিশনের নির্দেশ, দুপুর ১২টার মধ্যেই জমা দিতে হবে এই সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







