ক্ষমতা হাতে পাওয়ার পর নির্বাচন কমিশনের (Election Commission) তুঘলকি শাসনের জেরে কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছে বাংলার শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রসাশনিক ব্যবস্থা। বুধবার নির্বাচন কমিশন ১১টি জেলার ডিএম তথা ডিইও, কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তরে ডিইওকে সরানোর নির্দেশ দিয়েছিল। যার মধ্যে ছিলেন টি বালাসুব্রহ্মণ্যম, যিনি দক্ষিণ দিনাজপুরের ডিএম এবং ডিইও হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। কমিশন তাঁকে আলিপুরদুয়ারের জেলাশাসক (DM) করার নির্দেশ দিয়েছে। কিন্তু দক্ষিণ দিনাজপুরের ডিএম এবং ডিইও কে হবেন তা নিয়ে কিছু জানানো হয়নি। ঠিক একই রকমভাবে আইপিএস মুরলিধর শর্মা (IPS Murlidhar Sharma) এবং আইপিএস ওয়াকার রাজা (Waqar Raza) সহ পাঁচ জনকে বুধবার অন্য রাজ্যের পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছিল (ECI)। কিন্তু সেই অর্ডার বাতিল করে পুনঃনির্দেশ দিয়েছে কমিশন।
তুঘলকি আচরণ! IPS-দের বদলির নির্দেশ দিয়েও মধ্যরাতে ফেরাল কমিশন
Sponsored

কমিশন সূত্রে খবর, প্রাথমিক তালিকায় থাকা মুরলীধর শর্মা, সৈয়দ ওয়াকার রাজা, আকাশ মাঘারিয়া, আমনদীপ এবং প্রবীণ কুমার ত্রিপাঠী—এই পাঁচ আধিকারিকের ক্ষেত্রে আপাতত নির্দেশ কার্যকর করা হচ্ছে না। তবে বাকি ১০ জন আইপিএস আধিকারিকের জন্য আগের নির্দেশই বহাল থাকছে। তাঁদের তামিলনাড়ু ও কেরলে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
Sponsored

বুধবার রাতে জারি করা নির্দেশিকায় ১৫ জনের নাম উল্লেখ করে জানানো হয়েছিল, তাঁদের অবিলম্বে সংশ্লিষ্ট রাজ্যে গিয়ে যোগ দিতে হবে। ওই তালিকায় ছিলেন আকাশ মাঘারিয়া, অলোক রাজোরিয়া, আমনদীপ, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ভাস্কর মুখোপাধ্যায়, সি সুধাকর, ধৃতিমান সরকার, ইন্দিরা মুখোপাধ্যায়, মুরলীধর শর্মা, মুকেশ, প্রবীণ কুমার ত্রিপাঠী, প্রিয়ব্রত রায়, সন্দীপ কাররা, রশিদ মুনির খান এবং ওয়াকার রাজা।
Sponsored

কমিশন সূত্রে জানা গিয়েছে, আপাতত এই পাঁচ জন তাঁদের বর্তমান দায়িত্বেই থাকবেন। মুরলীধর শর্মা বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার এবং ওয়াকার রাজা শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কমিশনার পদেই থাকছেন। অন্য দিকে, আকাশ মাঘারিয়া, আমনদীপ এবং প্রবীণ কুমার ত্রিপাঠী—এই তিন আধিকারিককে নবান্ন যে নতুন পদে নিয়োগ করেছিল, আপাতত তাঁরা সেই দায়িত্বই পালন করবেন।
Sponsored

মধ্যরাতে বিজ্ঞপ্তি জারি করে হেনস্থার মুখে ফেলছে আমলাদের। নির্বাচন ঘোষণার ১২ ঘণ্টার মধ্যেই রাজ্যের পাঁচ শীর্ষ আধিকারিককে সরিয়েছে কমিশন। যা নিয়ে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের এই আচরণকে 'মধ্যরাতের গুপ্ত তাণ্ডব' বলে কটাক্ষও করেন মমতা। মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখে জানানোর পরেও কমিশন ইচ্ছা মত বদলের বিজ্ঞপ্তি দিচ্ছে। আরও পড়ুন: সন্দেশখালি মামলায় কাটল না জট, হাই কোর্টে খারিজ জামিনের আবেদন
Sponsored

এদিন মাঝরাতে ফের কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, টি বালাসুব্রহ্মণ্যমই থাকছেন দক্ষিণ দিনাজপুরের ডিএম। তাঁকে আলিপুরদুয়ার পাঠানো হচ্ছে না। আলিপুরদুয়ারের ডিএম করা হল ২০১৩ ব্যাচের অফিসার ময়ূরী বসুকে। এই ঘটনা কার্যত প্রমাণ হয় নির্বাচন কমিশনের হাতে সঠিক পরিকল্পনা নেই। ইচ্ছা মত বদলি করে হেনস্থা করা হচ্ছে আমলাদের। যার ফলে প্রসাশনিক কাজে সমস্যা তৈরি হচ্ছে।
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







