বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন (Election Commission) অতিরিক্ত গণনা পর্যবেক্ষক (Counting observers) ও পুলিশ পর্যবেক্ষক (Police Obsevers) মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ১৬৫ জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার এবং ৭৭ জন পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনা হল রয়েছে, সেখানে কাউন্টিং অবজারভারদের সহায়তা করতে এই অতিরিক্ত পর্যবেক্ষকদের রাখা হয়েছে। একই সঙ্গে গণনাকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন পুলিশ অবজারভাররা।
সুষ্ঠু ও স্বচ্ছভাবে ভোট গণনা পরিচালিত করতে অতিরিক্ত পর্যবেক্ষক নিয়োগ কমিশনের
Sponsored

কমিশনের দাবি, এই পদক্ষেপের মূল লক্ষ্য হল গণনাকে সম্পূর্ণ নিরাপদ, শান্তিপূর্ণ এবং ভীতি-মুক্ত পরিবেশে সম্পন্ন করা। সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর সংশ্লিষ্ট ধারার অধীনে এই নিয়োগ করা হয়েছে। পর্যবেক্ষকরা এই সময় কমিশনের সরাসরি তত্ত্বাবধানে কাজ করবেন। আরও পড়ুন: দফায় দফায় উত্তেজনা বাড়ছে ফলতায়! পুনর্নির্বাচন চেয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
Sponsored

গণনাকেন্দ্রে প্রবেশ নিয়েও জারি হয়েছে কড়া নির্দেশিকা। শুধুমাত্র কিউআর কোড-ভিত্তিক পরিচয়পত্র থাকলেই প্রবেশের অনুমতি মিলবে। এই পরিচয়পত্র ইসিআইনেটের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের দ্বারা জারি করা হবে। গণনা চলাকালীন শুধুমাত্র কাউন্টিং অবজারভার এবং রিটার্নিং অফিসার ছাড়া কাউন্টিং হলের ভিতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি থাকছে না।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







