রাজ্যে প্রথম দফার ভোটের আগে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন (Election Commission) প্রার্থীদের আচরণবিধি নিয়ে স্পষ্ট নির্দেশ জারি করেছে। সেখানে বলা হয়েছে ভোটের দিন সকাল ছটা থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত কোনও প্রার্থীই নিজের বিধানসভা এলাকা ছেড়ে বেরোতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকে নিজের কেন্দ্রের মধ্যেই থাকতে হবে এবং ভোট চলাকালীন পরিস্থিতির উপর নজর রাখতে হবে। আরও পড়ুন: DA মিলবে এ মাসেই! আটকে রেখেছে কমিশন: মমতা
প্রার্থীদের আচরণবিধি নিয়ে স্পষ্ট নির্দেশ কমিশনের
Sponsored

একই সঙ্গে কমিশন স্পষ্ট করে দিয়েছে, ভোটের দিন কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা, উত্তেজনা ছড়ানো বা গোলমালের মধ্যে জড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আইনশৃঙ্খলা বজায় রাখা এবং ভোট প্রক্রিয়াকে নির্বিঘ্ন রাখতে প্রার্থীদের দায়িত্বশীল ভূমিকা নেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রতিটি প্রার্থীকে নিশ্চিত করতে হবে যাতে ভোটাররা অবাধে, ভয়মুক্ত পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুরক্ষিত রাখতে প্রার্থীদের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানানো হয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







