রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে সেই নামাজ হবে, তা নিশ্চিত হয়ে গেল। মুখ্যমন্ত্রী (Chief Minister) পদে আসীন হওয়ার পর প্রথমবার লালবাজারে (Lalbajar) যান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তারপরই ব্রিগেডে (Brigade parade ground) এবারের নামাজ পাঠের বিষয়টি নিশ্চিত হয়।
Sponsored

রেড রোডে ঈদের (Eid) নামাজ শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, কলকাতার বহু দশকের সামাজিক ঐতিহ্যের অংশ। সেই অনুষ্ঠান হঠাৎ সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে রাজনৈতিক হিসেবেই দেখা হচ্ছে। বিরোধীদের অভিযোগ, বিজেপি সরকার ক্ষমতায় আসতেই সংখ্যালঘুদের দীর্ঘদিনের ধর্মীয় পরম্পরার উপর একের পর এক অঘোষিত নিয়ন্ত্রণ চাপানো হচ্ছে। রেড রোডে নামাজে নিষেধাজ্ঞার পরই খিলাফৎ কমিটি ব্রিগেডে নামাজের আবেদন জানিয়েছিল।
Sponsored

এই আবহেই সোমবার আচমকা লালবাজারে পৌঁছে কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, ঈদকে (Eid) ঘিরে আইনশৃঙ্খলা নিয়ে কড়া অবস্থান নেওয়ার নির্দেশ দেন তিনি। রাজ্যের তরফে জারি হওয়া বিধিনিষেধে কোনও রকম শৈথিল্য বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
Sponsored

Sponsored

পুলিশ সূত্রে খবর, ঈদের অনুষ্ঠানে প্রায় দু’হাজার পুলিশ মোতায়েন করা হবে। ড্রোন নজরদারি, কিউআরটি, এইআরএফএস এবং কেন্দ্রীয় বাহিনীর বিশেষ নজরদারির ব্যবস্থাও থাকছে। ট্রাফিক নিয়েও একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







