জটিলতার আবর্তে ইডেনে(Eden) টি২০ বিশ্বকাপের(T20 World cup) সেমিফাইনাল। সূচি অনুসারে শর্তসাপেক্ষে ইডেনে বিশ্বকাপের একটি সেমিফাইনাল দিয়েছিল আইসিসি(ICC)। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে অনেক অঙ্ক মিললে তবেই ক্রিকেটের নন্দন কাননে(Eden) হতে পারে সেমিফাইনাল ম্যাচ।
Sponsored

প্রাথমিকভাবে ঠিক হয়েছে সেমিফাইনালের তিন ভেন্যু, কলকাতা( Kolkata), মুম্বই(Mumbai), কলম্বো। সহজ রফা ছিল ভারতের খেলা পাকিস্তান বিরুদ্ধে না হলে সেটা মুম্বইতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে হলে সেটা হবে কলম্বোতে। ভারত সেমিফাইনালে উঠলে কোন মাঠে খেলবে তা প্রতিপক্ষ অনুসারে চূড়ান্ত হবে। পাকিস্তান বাদে ভারত অন্য যে কোনও দলের মুখোমুখি হলে দ্বিতীয় সেমিফাইনাল খেলবেন সূর্যেরা।
Sponsored

এবার নতুন শর্ত দিয়েছে শ্রীলঙ্কাও। তারাও নিজেদের দেশের মানুষের সামনে সেমিফাইনাল খেলতে চাইছে। একটি ক্রীড়া ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে আইসিসি বার্তা দিয়েছে, ‘প্রথম সেমিফাইনাল কলম্বো বা কলকাতার মধ্যে কোথাও একটা হবে। প্রথমে ঠিক ছিল পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে তাহলে সেটি হবে কলম্বোতে। পাকিস্তান না উঠলে হবে কলকাতায়। কিন্তু যদি পাকিস্তানের পরিবর্তে শ্রীলঙ্কা সেমিফাইনালে ওঠে এবং তারা ভারত ছাড়া অন্য কোনও দলের মুখোমুখি হয়, সেক্ষেত্রে ইডেন নয় প্রথম সেমিফাইনাল হবে কলম্বোতে।’
Sponsored

এই বার্তা থেকে পরিষ্কার, আগে যেমন শুধু পাকিস্তান উঠলে সেমিফাইনাল ইডেন থেকে সরে যেত, এবার তাতে যুক্ত হয়েছে শ্রীলঙ্কাও। অর্থাৎ, পাকিস্তান বা শ্রীলঙ্কার মধ্যে যে কোনও একটি দল উঠলেই খেলা ইডেন থেকে সরে যেতে পারে।
Sponsored

আগামী ১ মার্চ সুপার আটের শেষ ম্যাচ ইডেনে ভারত খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। নির্ণায়ক ম্যাচে পছন্দের উইকেট পেতে পারে ভারত।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







