তোলাবাজি থেকে শুরু করে প্রতারণা, আর্থিক বেনিয়ম থেকে হুমকি- দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty) বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় পুরুলিয়া থেকে তাঁকে গ্রেফতার করেছে বেঙ্গল পুলিশের এসআইটি (SIT, WB Police)। আর এবার শুধু আর্থিক লেনদেন নয় তাঁর বিপুল সম্পত্তির উৎস খুঁজে পেতে এফআইআর করে তদন্তে নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির অভিযোগ-সহ আরও একাধিক অভিযোগ রয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানা গিয়েছে।
Sponsored

বিপুল অংকের তোলাবাজের টাকা শুধুই কি দেবরাজের কাছে পৌঁছেছিল নাকি পাঠানো হয়েছে আরও কোনও প্রভাবশালীকে? কার নির্দেশে এই কাজ করতেন প্রাক্তন বিধায়িকার স্বামী? এই সবকিছুই খতিয়ে দেখতে চায় ED।এই বিষয়ে বিস্তারিত তথ্য দিল্লিতে রিপোর্ট আকারে পাঠানো হবে বলে জানা গিয়েছে। জামিনের আবেদন খারিজ হওয়ায় পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের একটি হোটেলে লুকিয়ে ছিলেন দেবরাজ। বুধবার সন্ধ্যায় রাজ্য পুলিশের এসটিএফ ও বিধাননগর পুলিশ কমিশনারের যৌথভাবে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। এরপর ইডি (ED) এফআইআর করায় আরও বেকায়দায় অদিতি মুন্সীর স্বামী।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







