দেশের শীর্ষ আদালতে পিছিয়ে গেল ইডি - আইপ্যাক মামলার শুনানি। নতুন দিন ঘোষণা আদালতের। আইপ্যাকের (IPAC) কলকাতা অফিসে ED হানার ঘটনায় সব পক্ষকে হলফনামা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। রাজ্য নির্দিষ্ট সময়ের মধ্যে তা জমা দিলেও হলফনামা দিতে পারল না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার শুনানি শুরুতেই ইডির আইনজীবী তুষার মেহতা বাড়তি সময় চান।শুনানির দিন পিছিয়ে দেওয়ার আবেদনও করা হয় ইডির তরফে।
হলফনামা দিতে পারল না ED, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি
Sponsored

এদিন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে রাজ্যের তরফে ইডির মামলা খারিজের আবেদন করা হয়। কেন আইপ্যাককে কোনও আগাম নোটিস দেওয়া হয়নি, সে প্রশ্নও তোলা হয়েছে রাজ্যের তরফে। পাশাপাশি তৃণমূল সুপ্রিমো কোনও নিয়ম ভঙ্গ করেনি বলেও জানিয়েছে রাজ্যের আইনজীবী। ইডি আধিকারিকদের অনুমতি নিয়েই কিছু স্পর্শকাতর নথি নিয়ে এসেছেন বলে তাদের তরফে জানানো হয়েছে। সুপ্রিম নির্দেশ মেনে মঙ্গলবার হলফনামা জমা দিয়েছে রাজ্য। এরপরই ইডির আইনজীবী সময় চাইতেই রাজ্যের মতামত জানতে চায় বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চ। রাজ্য সম্মতি দেওয়ার পরই মামলা পিছিয়ে দেওয়ার কথা জানানো হয়। আগামী মঙ্গলবার অর্থাৎ ১০ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







