কলকাতা ৩৩°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামদেশগুরুত্বপূর্ণ

রাজ্যসভা-বিধান পরিষদের ভোটের বিজ্ঞপ্তি জারি: মনোনয়ন-ভোটের দিন ঘোষণা কমিশনের

রাজ্যসভা-বিধান পরিষদের ভোটের বিজ্ঞপ্তি জারি: মনোনয়ন-ভোটের দিন ঘোষণা কমিশনের

বিভিন্ন রাজ্যের রাজ্যসভার ২৭টি আসন এবং তিন রাজ্যের বিধান পরিষদের ১৬টি আসনে নির্বাচনের প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন (Election Commission)। বিজ্ঞপ্তি জারি করে কমিশন সোমবার জানিয়ে দিয়েছে, ১ জুন থেকেই মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হয়েছে। আগামী ১৮ জুন ভোটগ্রহণ হওয়ার কথা। নির্বাচন কমিশন সূত্রের খবর, রাজ্যসভার ২৪টি আসনে নিয়মিত দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং ওড়িশার একটি করে শূন্য আসনে উপনির্বাচন হবে। অন্যদিকে বিহারের ৯টি এবং কর্নাটকের ৭টি বিধান পরিষদ আসনে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। বিহারের একটি আসনে উপনির্বাচনও হবে। আরও পড়ুন: অনটনের সংসার পেরিয়ে মন্ত্রীর চেয়ারে, নজির গড়লেন আউশগ্রামের কলিতা

Sponsored

Sranchi In Article

যে ১০টি রাজ্যে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচন হচ্ছে, সেগুলি হল অন্ধ্রপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মণিপুর, মেঘালয়, রাজস্থান, অরুণাচল প্রদেশ, কর্নাটক এবং মিজোরাম। ফলে একাধিক রাজ্যে রাজনৈতিক সমীকরণ এবং দলগুলির সাংগঠনিক শক্তির পরীক্ষা হতে চলেছে এই নির্বাচনে। নির্বাচন কমিশন জানিয়েছে, রবিবার সকাল ১১টা থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মনোনয়ন জমার শেষ দিন ৮ জুন বিকেল ৩টা। ৯ জুন মনোনয়নপত্র পরীক্ষা করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১১ জুন।

Sponsored

Merlin In Article

যেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে, সেখানে ১৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ হবে। একই দিন বিকেল ৫টা থেকে শুরু হবে ভোটগণনা। কমিশন ইতিমধ্যেই সংশ্লিষ্ট নির্বাচনের জন্য রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করেছে। সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। লোকসভা ভোট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে এই নির্বাচনকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে রাজ্যসভায় বিভিন্ন দলের শক্তির ভারসাম্য এবং একাধিক রাজ্যে বিধান পরিষদের অঙ্কে এই নির্বাচনের ফল গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →