প্ৰস্তুতি ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারাল ইস্টবেঙ্গল(East bengal )। লাল হলুদের হয়ে দুটি গোল করেন ডেভিড এবং নন্ধকুমার। অনুশীলন ম্যাচে ধুন্ধুমার কাণ্ড! প্রথমার্ধ চলাকালীন মহমেডান ফুটবলারের সঙ্গে সংঘর্ষে মাথা ফাটল রাকিবের। এরপরই গ্যালারির পরিস্থিতি উত্তাল হয়। দুই দলের সমর্থকরা উত্তেজিত হয়ে পড়েন। সমর্থকদের মানবিক আবেদন করেন রশিদ।
Sponsored

আইএসএলের আগে ডার্বির মহড়া দেখতে ইস্টবেঙ্গল(East bengal) মাঠে একসঙ্গে দুই প্রধানের শীর্ষ কর্তা দেবব্রত সরকার ও মহম্মদ কামার উদ্দিন। শনিবারই আইএসএলের সূচি ঘোষণা হয়েছে। মহমেডান ও ইস্টবেঙ্গল কিশোর ভারতীতে খেলবে।
Sponsored

যুবভারতীতে ১৪ ফেব্রুয়ারি, মোহন বাগান বনাম কেরল ব্লাস্টার্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বহুপ্রতীক্ষিত এবারের আইএসএল। পরেরদিন জামশেদপুরে মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রথম খেলা জামশেদপুর এফসি-র বিরুদ্ধে। ১৬ ফেব্রুয়ারি, কিশোরভারতীতে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি। ডার্বি ৩ মে, যুবভারতীতে।
Sponsored

এদিকে কেরল ব্লাস্টার্স ছেড়ে মোহন বাগানে যোগ দিলেন রাইট ব্যাক অমেয় রানাওয়াডে। হাঁটুর চোটে পুরো মরসুমের জন্য মাঠের বাইরে চলে যাওয়া আশিসের রাইয়ের জায়গায় মহারাষ্ট্রের ২৭ বছর বয়সী এই ডিফেন্ডারকে নিয়ে এলো সবুজ মেরুন শিবির।
Sponsored

সোমবার থেকেই দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেন, আলবার্তো রড্রিগেজ, টম অলড্রেডদের সঙ্গে অনুশীলনে নেমে পড়বেন আমে রানওয়াড়ে।
Sponsored

আইএসএল সূচি প্রকাশের সঙ্গে সঙ্গেই ১৪ ফেব্রুয়ারি মোহনবাগান সুপার জায়ান্ট বনাম কেরালা ব্লাস্টার্সের অনলাইন টিকিট বিক্রি শুরু হচ্ছে। রবিবার রাত থেকেই তা পাবেন সবুজ মেরুন সমর্থকরা।
Sponsored

-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







