খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে থাকা লাল হলুদ এই ম্যাচকেই বেছে নিয়েছিল ঘুরে দাঁড়ানোর জন্য। ৭-০ গোলে জয় পেল লাল হলুদ।
Sponsored

ম্যাচের শুরু থেকেই দাপট অস্কারের দলের। ৭ মিনিটেই গোলের দরজা খুলল লাল হলুদ। বক্সের বাইরে থেকে আনোয়ারের দূরপাল্লার শটে গোল প্রথম গোল। ১২ মিনিটে বক্সের মধ্যে মিগুয়েলকে ফাউল করেন সাজ্জাদ। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ইউসেফ।ইউসেফ, এডমুন্ডও সহজ গোলের সুযোগ নষ্ট করলেন। ২৮ মিনিটে বক্সের বাইরে থেকে ফার্দিনের ফ্রি কিক সহজে সেভ করলেন গিল।
Sponsored

তৃতীয় গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হল না ইস্টবেঙ্গলকে। ৩৪ মিনিটে বক্সের মধ্যে এডমুন্ডকে ফাউল করলেন জোসেফ, নিজে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখলেন সেইসঙ্গে পেনাল্টি উপহার দিলেন লাল হলুদকে।৩৬ মিনিটে পেনাল্টি থেকে তৃতীয় গোল করলেন ক্রেসপো।
Sponsored

দ্বিতীয়ার্ধের শুরুতেই এডমুন্ডকে তুলে মহেশকে নামান অস্কার। ৪৮ মিনিটে সহজ সুযোগ নষ্ট করলেন ইউসেফ। যদিও নিজের দ্বিতীয় গোল পেলেন ৫৩ মিনিটে। বক্সের মধ্যে মিগুয়েলকে ফাউল করেন পদম ছেত্রী। গোল করতে ভুল করেননি ইউসেফ। লিগে সাত গোল করে ফেললেন লাল হলুদের তারকা বিদেশি।
Sponsored

৬৩ মিনিটে একসঙ্গে তিন জনকে নামান অস্কার। নন্দ,সৌভিক, ডেভিডকে নামালেন। ৭৫ মিনিটে বিষ্ণু পঞ্চম গোলটি করলেন। ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের ছয় নম্বর গোল করলেন আনোয়ার। ম্যাচের অতিরিক্ত সময়ে ৭ নম্বর গোল টি করলেন নন্দ। মহামেডান কার যত আত্মসমর্পণ করল এই ম্যাচে। বড় ব্যবধানে জিতে বাড়তি অক্সিজেন পেয়ে গেল ইস্টবেঙ্গল।
এই ম্যাচে সর্বাধিক কর্নার পেল ইস্টবেঙ্গল।
Sponsored

শেষ কয়েক ম্যাচে ছন্দে ছিল না ইস্টবেঙ্গল(East bengal)। ফলে ছন্দ ফিরে পেতে মহমেডানকে টার্গেট করেছিল ইস্টবেঙ্গল। সীমিত ক্ষমতা নিয়ে মহমেডান লড়াই করার চেষ্টা করল, কিন্তু হতাশ হয়েই মাঠ ছাড়তে হল সাদা কালো ব্রিগেডকে।
Sponsored

রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ মহমেডান সমর্থকরা গ্যালারিতে স্লোগান তুললেন। কিন্তু এই দল নিয়ে যে আইএসএল খেলা যায় না।
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







