আইএসএলের ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। আইএসএলে ইস্টবেঙ্গলের শুরুটা দুর্দান্তভাবে হয়েছিল। কিন্তু তৃতীয় ম্যাচেই ধাক্কা খেয়েছে লাল হলুদ। গোয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে ফেডারেশনের বিরুদ্ধো তোপ লাগলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুঁজো ( Oscar Bruzon)। রমজান মাসে বিকেল পাঁটটায় খেলা দেওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন লাল হলুদ কোচ।
Sponsored

অস্কার ( Oscar Bruzon)সরাসরি বলেন, এখন পবিত্র রমজান মাস চলছে। আমাদের দলে ৫ জন মুসলিম খেলোয়াড় রয়েছেন যারা রোজা রেখেও নিজেদের ১০০%-এর বেশি দেওয়ার চেষ্টা করছেন। টানা ১২ ঘণ্টা হাইড্রেটেড না থেকে এই তীব্র গরমে খেলা কতটা কঠিন, তা কল্পনা করা যায়। তাদের এই আত্মত্যাগ প্রশংসনীয়। রমজান চলাকালীন বিকেল ৫টায় ম্যাচ রাখাটা সম্পূর্ণ কাণ্ডজ্ঞানহীন কাজ। এই সময়ে ম্যাচ আয়োজন করার কোনো মানেই হয় না। এ বিষয়ে এআইএফএফ-এর সঙ্গেও কথা বলা হয়েছে, কারণ খেলোয়াড়দের স্বাস্থ্যের কথা আগে ভাবা উচিত।
Sponsored

লাল হলুদের এফসির স্প্যানিশ ফরোয়ার্ড ইউসেফ এজেজ্জারি বর্তমানে চারটি গোল করে লিগের স্কোরিং চার্টে শীর্ষে রছেন, অন্যদিকে ব্রাজিলিয়ান মিগুয়েল ফিগুয়েরা এবং ভারতীয় জাতীয় দলের এডমন্ড লালরিন্ডিকা দু’টি করে গোল করেছেন। ম্যাচের আগের দিন সকালে অনুশীলন করে ইস্টবেঙ্গল।
Sponsored

গোয়ার অবশ্য ঘুরে দাঁড়ানোর কথাও জানিয়েছিলেন। এদিন আবার সেই ম্যাচ প্রসঙ্গে কোচ জামশেদপুরের অফসাইড গোল এবং দলের চোটআঘাতকে দায়ী করেছেন। এদিন তিনি যদিও উপোস করে প্লেয়ারদের খেলার কথা তুলে আনেন।
Sponsored

অস্কারে কথায়, ভাগ্যের সহায়তাও আমরা পাইনি। ম্যাচের মাঝপথে রাকিপ, সউল ক্রেসপো এবং মহেশের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোট পেয়ে মাঠ ছাড়া আমাদের কৌশলকে পুরোপুরি এলোমেলো করে দিয়েছে। গুরুত্বপূর্ণ সময়ে এই ধরণের ইনজুরি যেকোনো দলের জন্যই বড় ধাক্কা।
Sponsored

ফের রেফারিং তোপ দাগেন অস্কার। তাঁর স্পষ্ট বার্তা, আমরা স্পষ্টতই রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হয়েছি। জামশেদপুরের প্রথম গোলটি পরিষ্কার অফসাইড ছিল। আমি সচরাচর রেফারিং নিয়ে বিতর্ক করতে চাই না, কিন্তু সত্যি বলতে ওই গোলটি না হলে আমাদের হারের মুখ দেখতে হতো না। আমরা প্রাপ্য পয়েন্ট থেকে বঞ্চিত হয়েছি।
Sponsored

-
-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







