আইএসএলে(ISL) আটকে গেল ইস্টবেঙ্গল(East Bengal)। এফসি গোয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র লাল হলুদের। একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হল মিগুয়েল-রশিদদের। জামশেদপুরের বিরুদ্ধে হারের পর এবার গোয়ার বিরুদ্ধে পয়েন্ট নষ্ট। আইএসএলের শুরুতেই ছন্দহীন অস্কারের দল।
Sponsored

ম্যাচের শুরুতেই বিপত্তি। ইস্টবেঙ্গল (East Bengal) এফসি বনাম এফসি গোয়া ম্যাচ চলাকালীন যুবভারতীর মূল মাঠে ঢুকে পড়ে সারমেয়। প্রায় ৫ মিনিটের বেশি সময় ধরে মাঠে থাকে। সারমেয়টি মাঠে থাকা সত্ত্বেও ম্যাচ চলতে থাকে। কুকুরটিকে তাড়া করে মাঠের বাইরে বের করলেন ইউসেফ।
Sponsored

এই ম্যাচে লাল হলুদ দলে ফিরলেন মহেশ সিং, ৭ মিনিটের মাথায় লাল-হলুদ বক্সে ঢুকে পড়েন ঈশান পণ্ডিতা। আনোয়ার আলির অনবদ্য ট্যাকেলে বিপন্মুক্ত হয় ইস্টবেঙ্গল। তিন বিদেশিকে নিয়ে শুরু করেন অস্কার। বার বার লাল হলুদ রক্ষণের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন আনোয়ার।
Sponsored

পাল্টা আক্রমণে গিয়ে সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ ইউসেফ-মিগুয়েলরা। ৪১ মিনিটে বরিস সিংয়ের শট পোস্টে লাগে। প্রথম ৪৫ মিনিট শে।ে খেলার ফল ০-০। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়াল লাল হলুদ। ৮২ মিনিটে আনোয়ার আলি বল বাড়ান বাঁ দিকে থাকা পিভি বিষ্ণুকে। তিনি বলটা সেন্টার করেন এজ়েজারিকে লক্ষ্য করে। কিন্তু সেটা জায়গায় ছিল না। বিপক্ষের গোলকিপার সহজেই ধরে নেন। বিপিন সিং এগিয়ে গেলেও আটকাতে পারেননি।
Sponsored

শেষ পর্যন্ত ০-০ ফলেই শেষ হল ম্যাচ। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে থাকল লাল হলুদ। হারের পর ড্র, আইএসএলের শুরুতেই অস্কারের দলের খেলায় অশনি সংকেত দেখা যাচছে। ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া ম্যাচ দেখতে হাজির ছিলেন ১২৮৫৩ দর্শক।
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







