ফের একবার ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) উপত্যকা। সোমবার ভোর ৫টা ৩৫ মিনিট নাগাদ বারামুলা জেলার পত্তন শহর এবং তার সংলগ্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) এদিনের কম্পনের বিষয়ে জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৭। যদিও এখনও পর্যন্ত ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। ২০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্প বুঝতে পেরে অনেকেই বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছিলেন। ভূমিকম্পের উৎসস্থল গুলমার্গ থেকে উত্তর-পূর্বে মাত্র ১০ কিলোমিটার দূরে পত্তন এলাকায় ছিল। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন উৎপন্ন হয়। আরও পড়ুন: হামলার দায় শিকার বিষ্ণোই গ্যাং-এর! ‘বাড়াবাড়ি’ নিরাপত্তা সিংঘম-পরিচালকের
ভূমিকম্পে কাঁপল জম্মু ও কাশ্মীর
Sponsored

এদিন ভোরবেলা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে সেখানকার কম্পনের মাত্রা ছিল ৪.৬। ভোর সাড়ে ৩টে নাগাদ আন্দামানে ভূমিকম্প হয়। কম্পনের উৎপত্তি মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। উৎসস্থল ছিল নিকোবর দ্বীপপুঞ্জে। কাশ্মীর এবং আন্দামান ভারতের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা। ফলে রিখটার স্কেলে কম্পনের মাত্রা খুব বেশি না হলেও একই দিনে দুই জায়গায় ভূমিকম্প বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







