কলকাতা ২৯°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনাম

তারকাখচিত রবিবাসরীয় দুপুরে রাজনীতি–রহস্যে মোড়া নতুন ছবির ঘোষণা দুলালের

তারকাখচিত রবিবাসরীয় দুপুরে রাজনীতি–রহস্যে মোড়া নতুন ছবির ঘোষণা দুলালের

কলকাতা স্প্রিং ক্লাবে অনুষ্ঠিত হল লেখক ও পরিচালক দুলাল দের (Dulal Dey) আসন্ন ছবির আনুষ্ঠানিক ঘোষণা। লোগো ও ছবির নাম প্রকাশ উপলক্ষে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত প্রায় সকল শিল্পী ও কলাকুশলীরা।

এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর সঙ্গে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, ইশা সাহা, অর্জুন চক্রবর্তী ও সুহোত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী-সহ ছবির গোটা টিম। ছবির প্রযোজক রোমেক বারিক এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন দুলাল দে। আগামী মাস থেকেই ছবির শুটিং শুরু হওয়ার কথা।

প্রযোজক রোমেশ বারিক জানান, ওড়িশায় প্রায় ৩০টি ছবিতে কাজ করলেও বাংলায় এটাই তাঁর প্রথম প্রযোজনা। তিনি বলেন, “এই ছবির গল্পে রহস্য আছে, থ্রিলার আছে। গল্পটা আমার খুব ভালো লেগেছে। বাংলা ইন্ডাস্ট্রি আমার ভীষণ প্রিয়। কুণাল দাকে ধন্যবাদ, আমার প্রথম বাংলা ছবিতে কাজ করার জন্য।” অভিনেতা ঋত্বিক চক্রবর্তী বলেন, “দুলাল দার সঙ্গে পরিচয় অনেকদিনের। গল্পটা শুনেই ভালো লেগেছে। আমার চরিত্রটাও খুব পছন্দ হয়েছে। আশা করি দর্শকদেরও গল্পটা ভালো লাগবে।”

পরিচালক দুলাল দে জানালেন, এই ছবির স্ক্রিপ্ট ইশা সাহাকে তিনি প্রায় পাঁচ বছর আগেই শুনিয়েছিলেন। “আমি শুরু থেকেই ভেবেছিলাম, এই গল্পটাই আমার দ্বিতীয় ছবি হবে। এটা কোনো খেলার ছবি নয়, এটা একটা রাজনৈতিক ছবি। গল্পটা তিন প্রজন্মকে ঘিরে। আমাদের চারপাশের সমাজে যা দেখি, সেটাই দর্শকরা ছবিতে দেখতে পাবেন। চরিত্রগুলোর সঙ্গে মানুষ খুব সহজেই নিজেকে মিলিয়ে নিতে পারবে,” বললেন তিনি। পাশাপাশি স্পষ্ট করেন, এই ছবিতে কুণাল ঘোষ কোনো রাজনৈতিক নেতার ভূমিকায় নেই। দুলাল দে আরও জানান, তিনি গল্পকে বই আকারে প্রকাশ না করে সিনেমার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে বেশি ভালোবাসেন।
ইশা সাহা বলেন, “এই গল্পটা অবশেষে পর্দায় আসছে, এটা ভেবেই আমি খুব খুশি। আজ শুধু লোগো লঞ্চ হল, ধীরে ধীরে সব জানা যাবে।”

Sponsored

Sranchi In Article

অনির্বাণ চক্রবর্তী জানান, “দুলাল দা অনেক আগেই আমাকে এই ছবির কথা বলেছিলেন। উনি সিনেমা নিয়ে ভীষণ প্যাশনেট। এই ছবিতে ফুটবল একটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে আছে। স্ক্রিপ্ট পড়ে বুঝেছি, এখানে কেউই পুরোপুরি সাধু নয়।” এই টিমের সঙ্গে কাজ করতে পেরে তিনি খুবই উত্তেজিত বলেও জানান।

Sponsored

Merlin In Article

অভিনেতা সুহোত্র বলেন, “দুলাল দার কাছ থেকে গল্পটা অনেক বছর আগে সংক্ষেপে শুনেছিলাম। কুণাল দার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। গল্পে ফুটবল জড়িত থাকাটা আমাকে আলাদা করে আনন্দ দিয়েছে। এমন একটি টিমের সঙ্গে কাজ করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে।” রাজনীতি, রহস্য ও থ্রিলারের মিশেলে তৈরি এই নতুন ছবিকে ঘিরে ইতিমধ্যেই কৌতূহল তুঙ্গে টলিপাড়ায়। এখন অপেক্ষা শুটিং শুরু ও পর্দায় গল্পের রূপ দেখার।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →