বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East Midnapore)। পাশের হার ৯৪.১৯ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে হাওড়া জেলা (৯৩.৮৪) । মাধ্যমিকে প্রথম দশের মেধা তালিকায় কলকাতা জায়গা না হলেও উচ্চ মাধ্যমিকে জেলাভিত্তিক পাশের হারের নিরিখে জায়গা করে নিয়েছে এই জেলা। উচ্চ মাধ্যমিকে কলকাতায় পাশের হার ৯১.৮৮ শতাংশ।
উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও
Sponsored

এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBHSCE) সভাপতি পার্থ কর্মকার (Partha Karmakar) জানান, ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় সেমিস্টার পদ্ধতিতে। ৬৮৩৭টি বিদ্যালয়ের ৮২২টি কেন্দ্রের অধীনে ২১০৩ টি ভেন্যুতে থেকে পরীক্ষা নেওয়া হয়। ছাত্রী সংখ্যা ছাত্রদের থেকে ৬৬ হাজার ৩৮৬ জন বেশি। এবছর বাংলা, ইংরেজি, হিন্দি ও সান্তালি ভাষায় প্রশ্নপত্র হয়। রাজ্যজুড়ে সামগ্রিক পাশের হার ৯১.২৩ শতাংশ। প্রথম দশের মেধা তালিকায় রয়েছেন ৬৪ জন। জেলাভিত্তিক পরিসংখ্যানে, উত্তর ২৪ পরগনা থেকে ৩জন, দক্ষিণ চব্বিশ পরগনায় ১৯ জন, বাঁকুড়া থেকে ১ ,বীরভূম জেলা থেকে ৩ জন, কোচবিহার ও দার্জিলিং থেকে ১ জন করে, হুগলিতে ৪ জন, কলকাতা ৪, মালদহ ২ মুর্শিদাবাদ ২, পশ্চিম বর্ধমান ১, পশ্চিম মেদিনীপুর ১, পূর্ব বর্ধমান ১, পূর্ব মেদিনীপুর থেকে ৪ জন এবং পুরুলিয়া থেকে ১৭ জন প্রথম দশের মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







