প্রয়াত পরিচালক অনীক দত্ত। অত্যন্ত আকস্মিকভাবে ও রহস্যজনকভাবে তাঁর মৃত্যুর খবর বুধবার প্রকাশ্যে আসে। প্রাথমিক তদন্তে ও সিসিটিভি ফুটেজের (CCTV footage) থেকে তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলে অনুমান পুলিশের। তবে পুলিশি তদন্তে যে মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসবে, সেই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সেই সঙ্গে শোক প্রকাশ করলেন পরিচালকের (director) মৃত্যুতে। সোশ্যাল মিডিয়ায় পরিচালক অনীক দত্তর প্রয়াণে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা অনীক দত্তের আকস্মিক প্রয়াণে আমি গভীর শোকাহত। বাংলা চলচ্চিত্রে তাঁর অবদান অমূল্য। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা। আরও পড়ুন : আত্মঘাতী অনীক! ‘হৃদয়বিদারক ঘটনা’ বলছে টলিউড  সেই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, কলকাতা পুলিশের (Kolkata Police) উপর বিশ্বাস রয়েছে, যে রহস্যজনক পরিস্থিতির শিকার হয়ে তাঁর এই অসময়ে চলে যাওয়া, তার যথাযথ তদন্ত ও রহস্য উন্মোচন করবে। - - - - -