আইপিএল শুরুর আগে সুখবর আরসিবি শিবিরে। তৃতীয় সন্তানের পিতা হলেন বিরাট কোহলিদের দলের ব্যাটিং কোচ দীনেশ কার্তিক (Dinesh Karthik)। কার্তিক-দীপিকার (Dipika Pallikal) সংসারে এল কন্যা সন্তান।
Sponsored

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় কন্যার জন্মের খবর ঘোষণা করেন কার্তিক (Dinesh Karthik)। আরসিবি দলের ব্যাটিং কোচ একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘কবীর এবং জিয়ান তাদের ছোট্ট বোনকে স্বাগত জানাচ্ছে। আমাদের পরিবারে এল নতুন সদস্য, রাহা পাল্লিকল কার্তিক।’ সদ্যোজাত কন্যার নাম রেখেছেন ‘রাহা’ তারকা দম্পতি।
Sponsored

কয়েক বছর আগে গাঁটছড়া বাঁধেন দীনেশ ও দীপিকা। কার্তিকের মতো দীপিকা ও ক্রীড়াবিদ। ভারতের প্রথম মহিলা খেলোয়াড় হিসাবে স্কোয়াশ র্যাঙ্কিংয়ে প্রথম দশে ছিলেন। কমনওয়েলথ এবং এশিয়ান গেমসে একাধিক পদক রয়েছে তাঁর। শেষ বার ২০২৩ এশিয়াডে অংশ নিয়েছিলেন তিনি। সোনা জিতেছিলেন মিক্সড ডাবলসে।। ২০২১ সালে তাঁদের দুই পুত্র সন্তান হয়। দীনেশ কার্তিকের এটা দ্বিতীয় বিয়ে। অভিনেতা দম্পতি রণবীর সিং ও আলিয়া ভাটের কন্যা সন্তানের নামও রাহা।
Sponsored

বিরাট কোহলি, শিখর ধাওয়ান, অক্ষর প্যাটেলদের মতো ক্রিকেটাররা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দীনেশ-দীপিকার নবজাতককে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







