বাংলায় বিজেপি (BJP) যে আসলে গুন্ডারাজ চালাতে চাইছে তার ফের প্রমাণ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। নির্বাচনী (2026 Election) প্রচারে বেরিয়ে বাংলাকে উত্তর প্রদেশ বানানোর হুমকি দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা খড়গপুরের বিজেপি প্রার্থী। বৃহস্পতিবার নিজের বিধানসভা কেন্দ্রে প্রচারে বেরিয়েই রাস্তা থেকে হুংকার দিয়ে বলেন, "বিজেপি ক্ষমতায় আসলেই বাংলায় উত্তর প্রদেশের স্টাইলে এনকাউন্টার হবে।" এছাড়াও ক্ষমতায় এলে পুলিশের ভোলবদল করা হবে বলেও হুঁশিয়ারি দেন। আরও পড়ুন: ফের লকডাউনের পরিকল্পনা করছে মোদি সরকার! ষড়যন্ত্র ফাঁস করে সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো
ক্ষমতায় এলে বাংলাকে উত্তর প্রদেশ করার হুমকি দিলীপের
Sponsored

তবে দিলীপকে নিয়ে এই বিতর্ক নতুন নয়। প্রার্থী হওয়ার পর থেকেই অশালীন মন্তব্য ও নানারকম কু-কথা বলে বিতর্কের ঝড় তোলেন। দিনকয়েক আগেও পুলিশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে শিরোনামে আসেন এই বিজেপি নেতা। প্রচার মঞ্চ থেকে সেদিন অভিযোগ করে দিলীপ (Dilip Ghosh) বলেন, "এখানকার আইসি আমাদের কর্মীদের উঠিয়ে নিয়ে গিয়েছে। বলেছে, তৃণমূলের সঙ্গে কাজ করো, নাহলে চার তারিখের পরে গুলি মেরে দেব।" এর পরেই অশালীন শব্দ ব্যবহার করে হুমকি দেন দিলীপ। বলেন, "শালা, তোর বাপের গুলি? কতগুলো গুলি আছে তোর কাছে? গুলি দেখেছ? এমন দেখাব যে আওয়াজে প্যান্ট ভিজে যাবে। রাস্তায় পেলে কান ধরে ওঠবস করাব।"
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







