অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম' বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ
Sponsored

বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের তারকারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রেড কার্পেটে তারকাদের উপস্থিতি ও বছরের সেরা সিনেমা ও শিল্পীদের সম্মান জানানো এই অনুষ্ঠানের মূল আকর্ষণ।
Sponsored

তবে এবারের অস্কারের একটি অংশ ঘিরে বিতর্ক তুঙ্গে। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠানে রাখা হয়েছিল ‘ইন মেমোরিয়াম’ সেগমেন্ট—যেখানে গত এক বছরে প্রয়াত অভিনেতা, পরিচালক ও চলচ্চিত্র জগতের ব্যক্তিত্বদের স্মরণ করা হয়। আশ্চর্যজনকভাবে কিন্তু সেই তালিকায় ভারতীয় কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmera)নাম নেই। স্বাভাবিকভাবেই এর পরে ক্ষোভ উগরে দিয়েছে আপামর ভারতীয় ভক্তকুল।
Sponsored

সূত্রের খবর, অস্কারের ইতিহাসে এবারই সবচেয়ে বড় ‘ইন মেমোরিয়াম’ সেগমেন্ট রাখা হয়েছিল। বিশেষ শ্রদ্ধাঞ্জলি অংশ যোগ করা হয়েছিল। এই সেগমেন্টে চলচ্চিত্র নির্মাতা রব রেইনারকে সম্মান জানান হোয়েন হ্যারি মেট স্যালি-র তারকা বিলি ক্রিস্টাল। রবার্ট রেডফোর্ডকে স্মরণ করেন অভিনেত্রী বারব্রা স্ট্রেইস্যান্ড। অভিনেত্রী র্যাচেল ম্যাকঅ্যাডামস ডায়ান কিটনকে শ্রদ্ধা জানান।
Sponsored

গত কয়েক বছরে এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের শিল্পীদের গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে, যা ‘ইন মেমোরিয়াম’ সেগমেন্টেও দেখা গিয়েছে। ভারতের অভিনেতা ইরফান খান এবং ঋষি কাপুরকে সেখানে স্মরণ করা হয়েছিল। কিন্তু ২০২৫ সালের নভেম্বরে প্রয়াত ধর্মেন্দ্রর নাম না থাকায় বিষয়টি অসন্তোষের জায়গা করে নিয়েছে।
Sponsored

এমতাবস্থায় আলোচনা শুরু হয়েছে অস্কার কি সত্যিই বিশ্ব সিনেমার প্রতিনিধিত্ব করে, নাকি এখনও হলিউডকেন্দ্রিক হয়ে আছে? কিছু চলচ্চিত্র বিশ্লেষক যদিও মনে করছেন, ‘ইন মেমোরিয়াম’ তালিকা সাধারণত হলিউড বা একাডেমির সঙ্গে সরাসরি সংযুক্ত ছিল এমন শিল্পীদের নিয়ে তৈরী হয়। তাই সব নাম সেখানে না-ও থাকতে পারে।
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







