একেবারে দেবের(Dev) সিগনেচার নেচার। খারাপ কথা বলে, আবার মন গলাতে ক্ষমা প্রার্থনা। বুধবার ইম্পার ডাকা স্ক্রিনিং কমিটির বৈঠকে টলিউডের জ্যেষ্ঠপুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee) চূড়ান্ত অপমান করেন সাংসদ-অভিনেতা দেব। সেই সময়ই ঘনিষ্ঠরা বলেছিলেন, দেব প্রসেনজিৎকে ফোন করে ক্ষমা চাইবেন। তবে, ফোন করে নয়, একেবারে সশরীরে বাড়ি গিয়ে দেখা করেন রঘুডাকাত।
পদ্মশ্রী টদ্দশ্রী‘-র পরে ‘Emni’ প্রসেনজিতের বাড়িতে দেব! ভুলবোঝাবুঝি সামলে দায়িত্বপালন জ্যেষ্ঠপুত্রের
Sponsored

বুধবার ইমপার (eastern India motion pictures association) অফিসে স্ক্রিনিং কমিটির বৈঠক খোশ মেজাজেই হয়। এক টেবিল ঘিরে বসেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prosenjit Chatterjee), জিৎ (Jeet), দেব (Dev )। হাজির ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), শ্রীকান্ত মোহতা, নীলরতন দত্ত, নিসপাল সিং রানে, রানা সরকার, বনি সেনগুপ্ত-সহ টলিউডের তারকরা। সঙ্গে ইমপার সভাপতি পিয়া সেনগুপ্ত (Priya Sengupta)এবং ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas)।
Sponsored

বৈঠক শেষে সাংসদ-অভিনেতা দেবকে টলিউডের 'জ্যেষ্ঠপুত্র' বলেন, "তোর সঙ্গে তো দিদির (মুখ্যমন্ত্রীর) সঙ্গে ভালো যোগাযোগ। কথাবার্তা হয়। আমাদের স্ক্রিনিং কমিটির বিষয়টা ওঁকে জানাস।" উত্তরে সরাসরি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ব্যঙ্গ করে দেব নাকি বলেন, "হ্যাঁ তুমি তো তোমা ছবি হিট। পদ্মশ্রী টদ্দশ্রী পেয়েছো- তোমার কথা তো শুনতেই হবে।" একটা জাতীয় সম্মান- যার জন্য প্রসেনজিৎকে দলমত নির্বিশেষে সবাই অভিনন্দন জানিয়েছেন- তাকে এইভাবে ব্যঙ্গ করায় হতভম্ব টলিউড। যথেষ্ট অপমানিত বোধ করেন সবার পরিচিত 'বুম্বাদা'। চুপ করে বসে যান তিনি।
Sponsored

এই নিয়ে দেব সংবাদ মাধ্যমকে কোনও কথা জানাননি। আর প্রসেনজিৎ বলেন, বৈঠকে কী হয়েছে, সেটা বাইরে বলব না। শুক্রবার দুপুরে প্রসেনজিৎ ও তৃষাণজিতের সঙ্গে দুটি ছবি পোস্ট করেন দেব। ছবির ক্যাপশনে লেখা ‘Emni’। আগেও শুভশ্রীর সঙ্গে ছবি পোস্ট করেও ওমনকী লিখেছিলেন দেব। সেই ছবি শেয়ার করে টলিউডের ইন্ডাস্ট্রি লেখেন, “তুই এলি, কথা বললি, ভাল লাগলো। নিজের খারাপ লাগা গুলোকে সরিয়ে বাড়ির ভুলবোঝাবুঝি গুলো কে সামলানোটাই মনে হয় বড়দের কাজ। ভাল থাক। আদর।”
Sponsored

Sponsored

অর্থাৎ “খারাপ লাগা”র ঘটনা যে ওই বৈঠকে ঘটে ছিল সেটা স্পষ্ট। আর এবারও বাড়ি গিয়ে সমস্যা মেটালেন দেব। আর জ্যেষ্ঠপুত্রের ভূমিকা পালন করলেন প্রসেনজিৎ।
Sponsored

-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







