-
সাংবাদিক খু.নে বেকসুর খালাস ডেরা সাচা প্রধান রাম রহিম
সাংবাদিক খুনের মামলায় বেকসুর খালাস পেলেন ডেরা সাচা প্রধান গুরমিত রাম রহিম(Ram Rahim)। শনিবার এই রায় দিয়েছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। ২০০২ সালে সাংবাদিক রাম চন্দ ছত্রপতি খুনে নাম জড়ায় রাম রহিমের। সেই মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিয়েছিল সিবিআই-এর বিশেষ আদালত। এবার সেই রায় বাতিল করে তাঁকে মুক্তি দিল হাইকোর্ট ।
সাংবাদিক রাম চন্দ ছত্রপতি অভিযুক্ত তোলেন ডেরায় থাকা মহিলাদের যৌন শোষণ করা হচ্ছে। তারপরেই একটি হুমকি চিঠি আসে। সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই বাড়ির বাইরে খুন করা হয় সাংবাদিককে।
পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দারস্থ হয় ছত্রপতির বাবা। এরপর মামলার ভার যায় সিবিআইয়ের বিশেষ আদালতে।এরই মধ্যে ২০১৭ সালে রাম রহিমকে পঞ্চকুলা (Panchkula) আদালতে আনা হয়েছিল অন্য একটি মামলার রায় ঘোষণার জন্য। ওই সময় দুই মহিলা শিষ্যাকে ধর্ষণের অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করে আদালত এবং ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আরও পড়ুনঃ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ক্লাসে শরীর ‘ম্যাসাজ’ প্রধান শিক্ষিকার
এরপর ২০১৯ সালে পঞ্চকুলার সিবিআই আদালত রাম রহিম-সহ আরও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত করে। এর বিরুদ্ধে ফের হাইকোর্টে আপিল করা হয়। শনিবার সেইটাই বেকসুর খালাস পেলেন রাম রহিম।
Sponsored

-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







