সুশাসনের দাবি জানানো বিজেপি আদতে যে কতটা দুষ্কৃতীদের আশ্রয়স্থল তা আরও একবার প্রমাণ করল রাজধানী দিল্লি (Delhi)। শীতের সন্ধ্যায় ফের একবার প্রকাশ্যে গুলি (firing) চলল রাজধানীতে। এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ উঠল। যদিও কাউকেই গ্রেফতার করতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) দিল্লি পুলিশ (Delhi Police)।
Sponsored

শুক্রবার দিল্লির সেক্টর ২৪-এর রোহিনী (Rohini) এলাকায় একটি গুলি চলার ঘটনার খবর পৌঁছয় পুলিশের কাছে। ফোনে গুলির খবর পেয়ে বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় গোবিন্দপুর থানার পুলিশ (Govindpur police station)। ঘটনাস্থল থেকে অন্তত ১৫টি গুলির খোল (bullet) উদ্ধার করা হয়।
Sponsored

দিল্লি পুলিশ জানায়, এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চলার ঘটনা ঘটে। তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই। অন্তত তিনজন হামলাকারী ঘটনাস্থলে ছিল। ঘটনায় এক বড় গ্যাংস্টারের (gangster) নাম জড়িয়েছে, দাবি পুলিশের।
Sponsored

Sponsored

গুলির ঘটনার তদন্তে ঘটনাস্থলে পৌঁছন রোহিনীর ডিসিপি রাজীব রঞ্জন। তিনি দাবি করেন, ব্যবসায়ীকে আগেও খুনের হুমকি দেওয়া হয়েছিল। ভয় দেখাতেই গুলি চালানোর ঘটনা ঘটতে পারে। তবে কোন গ্যাংস্টারের নাম উঠে এসেছে ঘটনায়, তা তিনি স্পষ্ট করে জানাননি।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







