আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং আরসিবি। মেগা ম্যাচ ঘিরে টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। সেই ম্যাচে ব্যাপক কালোবাজারি হয় টিকিটের। প্রতিটি টিকিটের দাম উঠেছিল ৮০ হাজার টাকারও বেশি। ম্যাচের গুরুত্ব এবং সময় অনুযায়ী টিকিটের দাম ৮ হাজার থেকে ৮০ হাজার টাকার মধ্যে ওঠানামা করছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ম্যাচের এক হাজারেরও বেশি কমপ্লিমেন্টরি টিকিটেরও কালোবাজারি হয়েছে।
Sponsored

সেই ম্যাচের আগে অরুণ জেটলি স্টেডিয়ামের কাছ থেকে টিকিট কালোবাজারির অভিযোগে তিন জনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। ধৃতদের নাম মুকিম (৩৫), গুফরান (৩৬) এবং মহম্মদ ফয়জল (৩৮)। ধৃতেরা কমপ্লিমেন্টরি টিকিট মোটা অঙ্কের টাকায় বিক্রি করেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পঙ্কজ যাদব নামে এক পেট্রল পাম্প কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জেরা করে জানা যায় ডিডিসিএর(DDCA) এক কর্তার নাম। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
Sponsored

দিল্লি পুলিশের সূত্র জানায়, 'খুব সন্তর্পণে একটা র্যাকেট চালানো হয়েছে। এই কমিটির মাথায় ছিলেন দিল্লি ক্রিকেট সংস্থার(DDCA) কর্তা। ম্যাচ, তারকাদের উপস্থিতি অনুযায়ী টিকিটের দাম নির্ধারিত করা হত। ম্যাচ এগিয়ে এলে, টিকিটের দাম বাড়িয়ে দেওয়া হত। আরসিবি ম্যাচের আগে একটা টিকিটের দাম বাড়িয়ে ৮০,০০০ করে দেওয়া হয়। টিকিটের চাহিদা অনুযায়ী দর কষা হত।'
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







