কলকাতা ৩৫°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামদেশ

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে পারলেন না। দিল্লিতে (Delhi) কর্মরত রাজস্থানের আলওয়ারের (Alwar) বিচারক আমন শর্মার (Judge Aman Sharma) মৃত্যুকে ঘিরে উঠেছে একের পর এক প্রশ্ন। পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক অশান্তি (family dispute), মানসিক চাপ এবং বাবার অপমানের যন্ত্রণা সহ্য করেত না পেরেই তিনি আত্মঘাতী হন। তাঁর এই মর্মান্তিক মৃত্যু নাড়িয়ে দিয়েছে বিচারক মহলে।

Sponsored

Sranchi In Article

পরিবারের সদস্যের কথায় মৃত্যুর দুদিন আগে আমন তাঁর বাবাকে ফোন করে জানান, তাঁর পক্ষে আর বেঁচে থাকা সম্ভব নয়। সেই কথোপকথনই শেষ কথা। খবর পেয়ে বাবা প্রেম কুমার শর্মা (Prem Kumar Sharma) তড়িঘড়ি দিল্লিতে পৌঁছন। পরিবারের অভিযোগ, বাড়িতে প্রায়ই অশান্তি লেগেই থাকত এবং স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে তিনি মানসিক চাপে ছিলেন। তাঁদের আরও দাবি, স্ত্রীর দিদি, যিনি জম্মুতে কর্মরত এক আইএএস অফিসার, তিনিও এই পারিবারিক উত্তেজনা বাড়িয়ে তুলতেন।

Sponsored

Merlin In Article

২ মে দুপুরে ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আমন। পরিবারের দাবি, আমন অশান্তির কথা বলার পরে তাঁর বাবা প্রেম কুমার শর্মা আলোয়ার থেকে দিল্লি চলে যান। ঘটনার সময় ঘরের বাইরে ছিলেন তিনি। এবং ভিতরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। ঝগড়ার পর আমনের (Judge Aman Sharma) স্ত্রী দুই সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। শেষকৃত্যে শ্বশুরবাড়ির কেউ উপস্থিত ছিলেন না। রবিবার আলওয়ারে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

Sponsored

Camelia In Article

আরও পড়ুন : দিল্লির বিবেক বিহার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

Sponsored

Techno India In Article

২০২১ সালে বিচারক হিসেবে যোগ দিয়েছিলেন আমন শর্মা। তাঁর মৃত্যুতে দিল্লি, হরিয়ানা ও রাজস্থানের বহু বিচারক শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। পরিবার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি করেছে। তাঁদের বক্তব্য, যিনি অন্যের ন্যায়বিচার নিশ্চিত করতেন, যদি তাঁর সঙ্গেই এমন ঘটনা ঘটে, তবে সাধারণ মানুষের জীবনের মূল্য কী? সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠছে।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →