পাওনা টাকা ফেরত চাওয়াই কাল হলো ৩২ বছর বয়সী এক যুবকের (Delhi Crime)। ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকা একালায় (Dwarka Incident)। বকেয়া মেটানোর (Loan Dispute Assault Case) কথা বলতেই তাঁর ওপর গ্রাইন্ডার মেশিন নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল এক ব্যক্তি ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। নৃশংস এই হামলায় আক্রান্ত যুবকের একটি হাত শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
বকেয়া টাকা চাওয়ার 'শাস্তি'! দিল্লিতে যুবকের হাত কাটলো আততায়ীরা
Sponsored

পুলিশ জানিয়েছে, আক্রান্ত যুবকের নাম লোকেশ গুপ্তা। মূল অভিযুক্ত অজয় পাল তাঁর মেয়ের বিয়ের জন্য লোকেশের থেকে প্রায় ২.৫ লক্ষ টাকার সরঞ্জাম ভাড়া নিয়েছিলেন। এর মধ্যে ২ লক্ষ টাকা দীর্ঘ দিন ধরে বকেয়া ছিল। শনিবার সেই পাওনা টাকা চাইতেই অজয়ের কাছে গিয়েছিলেন লোকেশ। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, টাকা চাওয়া নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় মেজাজ হারিয়ে অজয় পাল ও তার সঙ্গীরা লোকেশের ওপর চড়াও হয়। কোনো সাধারণ অস্ত্র নয়, বরং কাঠ বা লোহা কাটার ইলেকট্রিক গ্রাইন্ডার মেশিন দিয়ে লোকেশের হাতে কোপ বসানো হয়। মুহূর্তের মধ্যে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। আরও পড়ুন: নারী-সংখ্যালঘু-বাঙালি বিরোধী বিজেপি: আরামবাগের সভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ
Sponsored

খবর পেয়ে ডাবরি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লোকেশকে উদ্ধার করে প্রথমে রাশি মেডিকেল সেন্টারে নিয়ে যায়। তবে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাঁকে দিল্লির AIIMS-এ পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। এই ঘটনায় দিল্লির ডাবরি থানায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার মূল অভিযুক্ত অজয় পালকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও, হামলায় জড়িত থাকার সন্দেহে দুই নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







