কেন্দ্রীয় এজেন্সি (Central Agency) দিয়ে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি (BJP)। ভোট (Election 2026) আসলেই বাড়ে সক্রিয়তা। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেও তার ব্যতিক্রম নয়। নির্বাচন কমিশনের (Election Commission) পাশাপাশি এবার অতি সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জমি দখল মামলায় তৃণমূলের বিদায়ী বিধায়ক তথা এবারের প্রার্থী দেবাশিস কুমারকে তলব করলো ইডি। সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডি আধিকারিকরা। দেবাশিস কুমার দক্ষিণ কলকাতার রাসবিহারী কেন্দ্রের বিধায়ক, এই এলাকা থেকেই এবারেও প্রার্থী তিনি। আরও পড়ুন: অনলাইনে ছুরি কিনে প্রেমিকাকে খুন! দেহাংশ ফ্রিজে সংরক্ষণ নৌসেনা কর্মীর
জমি দখল মামলায় তলব! ইডি দফতরে হাজিরা দেবাশিস কুমারের
Sponsored

সূত্রের খবর, গত শনিবার অমিত গঙ্গোপাধ্যায় নামে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও নথি হাতে আসে তদন্তকারী আধিকারিকদের। অভিযোগ ওঠে, ওই ব্যবসায়ী জমি সংক্রান্ত বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন। কিন্তু পরে সেই প্রতিশ্রুতি পূরণ করেননি। এই মামলার সূত্র ধরেই নাম আসে দেবাশিস কুমারের। এই মামলার সঙ্গে পরোক্ষ বা প্রত্যক্ষ কোনও যোগ আছে কি না তা খতিয়ে দেখতেই তলব করা হয়েছে এই তৃণমূল নেতাকে। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "এসব হচ্ছে অসহায়তার প্রমাণ। হেরে যাবে, তার আগে শেষ প্রচেষ্টা। নির্বাচনের আগে ইডি-সিবিআই- কমিশন সবাইকে কাজে লাগাতে চাইছে।"
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







