যদিও মিলারকে সমর্থন করেছেন সুনীল গাভাসকর। প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, , “দলকে জেতানোর বিষয়ে আত্মবিশ্বাসী ছিল মিলার। কুলদীপ রান নিয়েছিল, তাতে শেষ বলে ওকে দায়িত্ব দেওয়াই যেত। কিন্তু আগের ওভারে অনেক ভাল শট খেলেছিল মিলার। হয়তো সে জন্যই ভেবেছিল শেষ বলে জেতাতে পারবে। একা ওকে দোষ দিয়ে লাভ নেই।” - - - - -Backing our Tiger, always ?? pic.twitter.com/pAFouiVmVH
— Delhi Capitals (@DelhiCapitals) April 9, 2026
হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১ রানে হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals)। শেষ ওভারের পঞ্চম বলে সুযোগ থাকলেও এক রান নেননি ডেভিড মিলার(David Miller)। শেষ বলে রান করতে না পারায় এক রানে জিতেছে শুভমান গিলের দল। এরফলে ভিলেন হয়ে গিয়েছে প্রোটিয়া ব্যাটার।
যদিও মিলারে ব্যাটিংয়ের সঙ্গে ধুরন্ধের মিল পাওয়া গিয়েছিল। ১২ রান করার পর হাতের চোটের কারণে উঠে গিয়েছিলেন মিলার। চোট সারিয়ে ফিরে এসে রণমূর্তি ধারণ করেন মিলার, ঘায়েল হুঁ ইস লিয়ে ঘাতক হুঁ, কিন্তু ম্যাচ শেষে নায়ক হওয়া হল না মিলারের।
শেষ ওভারে প্রসিদ্ধ কৃষ্ণ বোলিং করতে আসেন । শেষ ২ বলে ২ রান প্রয়োজন ছিল,পঞ্চম বলে সহজ সিঙ্গেল নিতে গিয়েও নিলেন না মিলার। ভাবলেন, চূড়ান্ত বলেই জয়সূচক রান ছিনিয়ে আনবেন!শেষ বলে ব্যাটে ছোঁয়াতেই পারলেন না, উল্টে রান আউট নন স্ট্রাইকার প্রান্তে দাঁড়ানো কুলদীপ যাদব।
ম্যাচের পর রীতিমতো বিধ্বস্ত হয়ে যান মিলার। দিল্লি ক্যাপিটালসের শেয়ার করা ভিডিওতে দেখা যায় সাজঘরে একা বসে ডেভিড মিলার। মাথা নিচু। চোখে স্পষ্ট হতাশা। ছোট্ট ক্লিপ বুঝিয়ে দিচ্ছে—এভাবে পরাজয় তিনি সহজে মেনে নিতে পারছেন না। কোচ হেমাঙ্গ বাদানি এগিয়ে এসে তাঁকে সান্ত্বনা দিলেন। দল তাঁর পাশেই আছে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







